Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Virat Kohli: সর্বকালের সেরা আরসিবি একাদশ বেছে নিলেন কোহলি, জায়গা জুটল না হেজলউডের

এই বাছাই একাদশে দু’বার আইপিএলজয়ী কোনও খেলোয়াড় নেই—যদিও হেজলউড গত মরসুমেই শিরোপাজয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন! স্পষ্টতই ঐতিহ্য ও দীর্ঘমেয়াদী অবদানকে প্রাধান্য দিয়েছেন কোহলি।

Virat Kohli: সর্বকালের সেরা আরসিবি একাদশ বেছে নিলেন কোহলি, জায়গা জুটল না হেজলউডের

বিরাট কোহলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 March 2026 14:52

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল সিজন আরম্ভ হতে আর মাত্র কয়েকদিন বাকি। ২৮ মার্চ চিন্নাস্বামীতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শিরোপা-রক্ষার অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তার আগেই ভাইরাল একটি ভিডিও—যেখানে বিরাট কোহলি (Virat Kohli) বেছে নিয়েছেন তাঁর সর্বকালের সেরা আরসিবি একাদশ। আর অপ্রত্যাশিতভাবে দেখা যাচ্ছে, সেই তালিকায় গত মরসুমে খেতাব হাতে তোলার অন্যতম নায়ক জশ হেজলউডের নাম নেই।

হেজলউড বাদ, স্টেইনকে বেছে নিলেন কোহলি

গত সিজন ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে আরসিবিকে প্রথম আইপিএল জিতিয়েছিলেন হেজলউড। কিন্তু কোহলির সর্বকালের সেরা একাদশে তাঁর জায়গা হয়নি। চতুর্থ বিদেশি হিসেবে হেজলউডের বদলে বেছে নিলেন ডেল স্টেইনকে। যুক্তি স্পষ্ট—বোলিং আরও শক্তিশালী করতে চেয়েছিলেন। প্রথম তিন বিদেশি হিসেবে নির্বাচন করেছেন ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স ও মিচেল স্টার্ককে। শেষ দুই খেলোয়াড়ের জুটিতে পেস আক্রমণকে দুর্দান্ত করে তুলতে চেয়েছেন তিনি। কোহলির বক্তব্য— ‘চতুর্থ বিদেশি হিসেবে ডেলকেই নেব, কারণ বোলিংকে আরও শক্তিশালী দেখতে চাই!’

কোহলির একাদশ

ব্যাটিং লাইন-আপে গেইলের সঙ্গে ওপেনিংয়ে নিজেই নামতে চান বিরাট। তিনে ডিভিলিয়ার্স, চারে কেএল রাহুল—যিনি একটি সিজনে চারে নেমে দারুণ ব্যাটিং করেছিলেন। পাঁচে রজত পাটিদার—স্পিন খেলার ক্ষমতার কারণে। ছয়ে দীনেশ কার্তিক। সাতে হর্ষল প্যাটেল—ব্যাট ও বলে সমান কার্যকর। আটে অনিল কুম্বলে। নয়ে মিচেল স্টার্ক, দশে ডেল স্টেইন। এগারোয় যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)—ব্যাটিংয়ের কথা মাথায় রেখে। কোহলির টিপ্পনি, ‘অনিল ভাইকে আট নম্বরে রাখলে একাদশটা অবিশ্বাস্য হয়ে যাবে!’

উল্লেখ্য, এই বাছাই একাদশে দু’বার আইপিএলজয়ী কোনও খেলোয়াড় নেই—যদিও হেজলউড গত মরসুমেই শিরোপাজয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন! স্পষ্টতই ঐতিহ্য ও দীর্ঘমেয়াদী অবদানকে প্রাধান্য দিয়েছেন কোহলি।

বিরাটের সর্বকালের সেরা আরসিবি একাদশ: ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, কেএল রাহুল, রজত পাটিদার, দীনেশ কার্তিক, হর্ষল প্যাটেল, অনিল কুম্বলে, মিচেল স্টার্ক, ডেল স্টেইন, যুজবেন্দ্র চাহাল।


```