Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

১৩ বছর পর রঞ্জিতে বিরাট, ঋষভের বদলে দিল্লির ক্যাপ্টেন্সি দেওয়া হল তরুণ ক্রিকেটারকে!

অন্যদিকে, উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকেও দিল্লির ক্রিকেট স্কোয়াডে রাখা হয়েছে।

১৩ বছর পর রঞ্জিতে বিরাট, ঋষভের বদলে দিল্লির ক্যাপ্টেন্সি দেওয়া হল তরুণ ক্রিকেটারকে!

১৩ বছর পর রঞ্জি খেলতে পারেন বিরাট কোহলি

শেষ আপডেট: 17 January 2025 18:59

দ্য ওয়াল ব্যুরো : আগামী ২ রঞ্জি ম্যাচে দিল্লি ক্রিকেট দলের হয়ে খেলতে পারেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় বিরাট একেবারে নজরকাড়া পারফরম্যান্স করতে পারেননি। পারথ টেস্ট ম্যাচে তিনি শতরান করলেও, ৯ ইনিংসে তিনি মাত্র ১৯০ রানই করেছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বিরাট কোহলি অফ স্টাম্পের বাইরের বলে যথেষ্ট সমস্যা পড়েছিলেন। গত ৫ বছরে টেস্ট ক্রিকেটে কিং কোহলির পারফরম্যান্স গ্রাফ যথেষ্ট অবনতি হয়েছে। মাত্র ৫ সেঞ্চুরিই করতে পেরেছেন তিনি।

১৩ বছর পর খেলতে পারেন রঞ্জি ট্রফি

আগামী ২৩ জানুয়ারি সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লি তাদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে। এই ম্যাচটি রাজকোটে আয়োজন করা হবে। যদিও এই ম্যাচে বিরাট খেলবেন কি না, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সবুজ সংকেত পাওয়া যায়নি। প্রসঙ্গত, ২০১২ সালে বিরাট কোহলি শেষবার রঞ্জি ট্রফির কোনও ম্যাচ খেলতে নেমেছিলেন। ১৩ বছর পর আরও একবার তাঁকে রঞ্জির ময়দানে দেখা যেতে পারে।

দলে রাখা হয়েছে ঋষভ পন্থকেও

অন্যদিকে, উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকেও দিল্লির ক্রিকেট স্কোয়াডে রাখা হয়েছে। সৌরাষ্ট্র এবং রেলওয়ের বিরুদ্ধে তিনি খেলতে নামবেন বলে জানা গিয়েছে। যদি ঋষভ সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামেন, তাহলে ৭ বছর পর ফের তিনি রঞ্জি খেলতে নামবেন। তবে এই ম্যাচে দিল্লি ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন আয়ুশ বদৌনি।

কড়া নির্দেশ জারি করেছে বিসিসিআই

ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে একটা ১০ পয়েন্ট পলিসি লাগু করা হয়েছে। এখানে ভারতীয় ক্রিকেটারদের জন্য দশটি নতুন নিয়ম চালু করা হচ্ছে। এই নিয়মগুলো ক্রিকেটারদের মানতেই হবে। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের মধ্যে শৃঙ্খলা, ঐক্য এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরমধ্যে একটি নিয়মে উল্লেখ করা হয়েছে, যদি বোর্ডের এই সিদ্ধান্ত কোনও ক্রিকেটার মানতে না চায়, তাহলে ওই ক্রিকেটারের আইপিএল টুর্নামেন্ট খেলার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।


```