Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

বিশাল ছক্কা কিং কোহলির, ভাঙল চিপকের দেওয়াল! স্বস্তিতে সমর্থকরা

বিরাটের ব্যাট থেকে এহেন শট দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে।

বিশাল ছক্কা কিং কোহলির, ভাঙল চিপকের দেওয়াল! স্বস্তিতে সমর্থকরা

বিরাটের ছক্কায় ভাঙল চিপকের দেওয়াল

শেষ আপডেট: 16 September 2024 13:57

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। সেকারণে টিম ইন্ডিয়ার প্রস্তুতি আপাতত তুঙ্গে। আসন্ন এই টেস্ট সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি কঠোর অনুশীলনে মজে রয়েছেন।

অনুশীলন চলাকালীন বিরাট কোহলির একটি শট সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। তিনি এমন একটি বিশাল ছক্কা হাঁকালেন যে বলটা একেবারে চিপক স্টেডিয়ামের ড্রেসিংরুমে আঘাত করে। সঙ্গে সঙ্গে দেওয়ালের বেশ খানিকটা অংশও ভেঙে পড়ে। বিরাটের ব্যাট থেকে এহেন শট দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে।

শচীনের রেকর্ড ভাঙতে পারেন বিরাট কোহলি

চলতি বছর জানুয়ারি মাসের পর ফের লাল বলের ক্রিকেটে কামব্যাক করছেন বিরাট কোহলি। সেকারণে তাঁর ব্যাটিংয়ে রানের খিদেটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, দ্বিতীয় সন্তান জন্মের কারণে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারেননি কিং কোহলি। তবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে একটি বড়সড় রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন বিরাট।

চেন্নাইয়ে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে বিরাট যদি আর ৫৮ রান করতে পারেন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ২৭ হাজার রানের চৌকাঠ স্পর্শ করে ফেলবেন। পাশাপাশি তিনি মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে ফেলবেন। শচীনই এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে দ্রুত ২৭ হাজার রান করেছেন।

চতুর্থ ব্যাটার হিসেবে নাম লেখাবেন বিরাট

যদি এই রেকর্ডটি বিরাট কোহলি কায়েম করতে পারেন, তাহলে তালিকায় চতুর্থ স্থান তিনি অর্জন করতে পারবেন। ইতিপূর্বে এই রেকর্ডটি শচীন ছাড়াও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা কায়েম করেছেন। পাশাপাশি এই ম্যাচে বিরাটের সামনে টেস্ট ক্রিকেটে ৯ হাজার রান পূরণ করারও সুযোগ রয়েছে। তবে এই রেকর্ড নিজের ঝুলিতে পুরতে গেলে বিরাটকে আরও ১৫২ রান করতে হবে। বিরাটের আগে টেস্ট ফরম্যাটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সুনীল গাভাসকার, শচীন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড় এই মাইলফলক স্পর্শ করেন।


```