Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

উপচে পড়ছে অর্থ, সংসার যেন 'লক্ষ্মীর ভাণ্ডার'! বিরাট-অনুষ্কার মধ্যে 'বড়লোক' কে জানেন?

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার মধ্যে মোট সম্পত্তির পরিমাণ কার বেশি?

উপচে পড়ছে অর্থ, সংসার যেন 'লক্ষ্মীর ভাণ্ডার'! বিরাট-অনুষ্কার মধ্যে 'বড়লোক' কে জানেন?

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা

শেষ আপডেট: 11 December 2024 16:47

দ্য ওয়াল ব্যুরো : দেশের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। ২০১৭ সালের ১১ ডিসেম্বর তাঁরা বিয়ে করেছিলেন। বুধবার এই দম্পতি সাত বছরের বিবাহবার্ষিকী পালন করছেন। এই বিশেষ দিনে সমর্থকদের একাংশ প্রশ্ন করেছেন, বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার মধ্যে মোট সম্পত্তির পরিমাণ কার বেশি? তাহলে এই ব্যাপারে আলোচনা করা যাক।

ইন্ডিয়া টিভির একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলির মোট সম্পত্তির পরিমাণ ১,০৫০ কোটি টাকা। অন্যদিকে, বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা ২৫৫ কোটি টাকা সম্পত্তির মালকিন। 

ফলে অনুষ্কার থেকে বিরাটের সম্পত্তির পরিমাণ যে অনেকটাই বেশি, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। ক্রিকেট এবং অভিনয়ের পাশাপাশি তাঁরা বিভিন্ন এন্ডোর্সমেন্ট থেকেও কোটি কোটি টাকা উপার্জন করেন। এই দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ১,৩০০ কোটি টাকা।

আপাতত বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছেন বিরাট কোহলি। পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজ আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে বিরাট শতরান করলেও, অ্যাডিলেডে আয়োজিত দ্বিতীয় টেস্টে তাঁর ব্যাটে রান দেখতে পাওয়া যায়নি। আগামী ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে তৃতীয় টেস্ট ম্য়াচ শুরু হবে। এই ম্যাচে বিরাট গর্জনের অপেক্ষায় গোটা দেশ।


```