Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লন্ডনের রাস্তায় সপরিবারে বিরাট, অনুষ্কা ও সন্তানদের সঙ্গে খুনসুটির ভিডিও ভাইরাল

লন্ডনের রাস্তায় আমজনতার মতোই হেঁটে-চলে বেড়াচ্ছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তাঁদের সঙ্গে ছিলেন দুই সন্তানও। 

লন্ডনের রাস্তায় সপরিবারে বিরাট, অনুষ্কা ও সন্তানদের সঙ্গে খুনসুটির ভিডিও ভাইরাল

বিরাট ও অনুষ্কা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 18 August 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো: লন্ডনের রাস্তায় (London) আমজনতার মতোই হেঁটে-চলে (Strolling) বেড়াচ্ছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (Virat Kohli, Anushka Sharma)। তাঁদের সঙ্গে ছিলেন দুই সন্তানও। তাঁদের দেখেই এগিয়ে আসেন স্থানীয়রা। বিরাট-অনুষ্কা তাঁদের সঙ্গে কথাও বলেন। সেই সঙ্গে অনুষ্কা ও দুই সন্তানের সঙ্গে খুনসুটি করতেও দেখা গিয়েছে বিরাটকে। এই ভিডিও এখন ক্রমশ ভাইরাল হচ্ছে।

আসলে বিরাট এখন সপরিবারে লন্ডনে রয়েছেন। ২০২৪ সাল থেকে পরিবার নিয়ে বিরাট লন্ডনেই থাকেন। তাঁর এবারের ভিডিও দেখার পর অনেকেই কমেন্ট করেছেন, ভারতের প্রাক্তন অধিনায়ক এখন খ্যাতির উপরে শান্তি খুঁজে পেয়েছেন।

 ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন বিরাট কোহলি। এরপর টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফরের আগেই সকলকে হতবাক করে দিয়ে লাল বলের ক্রিকেটকেও আলবিদা জানান ভিকে। তবে তিনি জানিয়েছেন, দেশের জার্সিতে ওডিআই ক্রিকেট চালিয়ে যাবেন।

এদিকে, অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। সেখানে ভারত খেলবে তিন ম্যাচের একদিনের সিরিজ। বহু দিন টিম ইন্ডিয় জার্সিতে দেখা যায়নি বিরাট কোহলি। তাঁর ফ্যানরা এখন অধীর আগ্রহে অপেক্ষ করছেন অস্ট্রেলিয়া সফরের দিকে তাকিয়ে।

ভারতের হয়ে বিরাট শেষ ওডিআই খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। রোহিত শর্মার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। তারপর আবার কিং কোহলিকে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে। যদিও বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে বেশ কিছু গুঞ্জন চলছে। এই দুই মহাতারকা মনোভাব দেখে মনে হচ্ছে, ২০২৭ ওডিআই বিশ্বকাপ খেলেই তাঁরা হয়তো অবসর নেবেন। কারণ তাঁদের ক্যাবিনেটে সব থাকলেও এই ট্রফি নেই। 

এখনও দুবছর বাকি ওডিআই বিশ্বকাপের। কিন্তু নির্বাচকদের ২০২৭ বিশ্বকাপের ভাবনায় সম্ভবত নেই বিরাট ও রোহিত। হয়তো অস্ট্রেলিয়া সফর পরেই তাঁরা অবসর নিতে পারেন একদিনের আন্তর্জাতিক থেকেও। 


```