Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Vijay Hazare Trophy: ময়দানে নামলেন বিরাট-রোহিত, ‘লাইভ’ দেখার কোনও ব্যবস্থা আছে কি?

বিরাট-রোহিতের ঘরোয়া প্রত্যাবর্তন ‘ঐতিহাসিক’ হলেও, সেই মুহূর্ত চোখের সামনে দেখার সুযোগ এবার বেশির ভাগ সমর্থকের জন্য অধরাই রয়ে যাবে।

Vijay Hazare Trophy: ময়দানে নামলেন বিরাট-রোহিত, ‘লাইভ’ দেখার কোনও ব্যবস্থা আছে কি?

রোহিত ও বিরাট

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 December 2025 12:10

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের ঠিক আগে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন ভারতের দুই মহাতারকা। আজ, বুধবার, ২৪ ডিসেম্বর, বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) খেলতে নামছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। এই দু’জনকে আন্তর্জাতিক ক্রিকেটে এখন একমাত্র ওয়ানডে ফরম্যাটেই নিয়মিত দেখা যায়। ফলে ঘরোয়া মঞ্চে তাঁদের প্রত্যাবর্তন নিয়ে স্বাভাবিকভাবেই উৎসাহ তুঙ্গে। কিন্তু প্রশ্ন একটাই—ম্যাচগুলো কি আদৌ লাইভ দেখা যাবে?

কোথায় খেলছেন বিরাট ও রোহিত?

দিল্লির জার্সিতে বিরাট কোহলি নামছেন ঋষভ পন্থের (Rishabh Pant) নেতৃত্বে। তাঁদের ম্যাচ অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিরুদ্ধে। খেলা হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium)। কিন্তু শেষ মুহূর্তে ভেন্যু ছাড়পত্র না পাওয়ায় সরিয়ে নেওয়া হয়েছে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে (BCCI Centre of Excellence)।

অন্যদিকে, মুম্বইয়ের হয়ে খেলবেন রোহিত শর্মা। অধিনায়ক শার্দূল ঠাকুরের (Shardul Thakur) নেতৃত্বে মুম্বইয়ের প্রতিপক্ষ সিকিম (Sikkim)। ময়দান জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়াম (Sawai Mansingh Stadium, Jaipur)।

সম্প্রচার ও লাইভ স্ট্রিমিংয়ের খবর

এখানেই ধাক্কা। বিজয় হাজারে ট্রফির সব ম্যাচ টিভিতে দেখানো হচ্ছে না। স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports Network) শুধুমাত্র হাতেগোনা কয়েকটি ম্যাচ সম্প্রচার করবে। যেগুলি টিভিতে দেখানো হবে, সেগুলির লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে জিওহটস্টারে (JioHotstar)। ২৪ ডিসেম্বর প্রথম রাউন্ডে টিভিতে সম্প্রচারিত হবে মাত্র দু’টি ম্যাচ—পুদুচেরি বনাম তামিলনাড়ু ও হায়দরাবাদ বনাম উত্তরপ্রদেশ।

সমর্থকদের দুঃখের বিষয়, দিল্লি বনাম অন্ধ্রপ্রদেশ এবং মুম্বই বনাম সিকিম—দুই ম্যাচের কোনওটিই টিভিতে দেখানো হবে না, লাইভ স্ট্রিমিংয়েরও ব্যবস্থা নেই।

খোঁজ রাখবেন কীভাবে?

যাঁরা বিরাট বা রোহিতের ইনিংস লাইভ দেখতে মুখিয়ে ছিলেন, তাঁদের আপাতত সন্তুষ্ট থাকতে হবে স্কোরকার্ডে চোখ রেখে। ম্যাচের লাইভ স্কোর ও বল-বাই-বল আপডেট পাওয়া যাবে বিসিসিআইয়ের (BCCI) অফিসিয়াল ওয়েবসাইটে। একটা বাড়তি বিষয় অবশ্য নজর কাড়ছে। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ শুরু হয় সকাল ৯টা ৩০ মিনিটে—আন্তর্জাতিক ওয়ানডের মতো দুপুর দেড়টায় নয়। ফলে উইকেট ও আবহাওয়ার চরিত্র আলাদা হবে, যা টপ অর্ডার ব্যাটারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

সব মিলিয়ে, বিরাট-রোহিতের ঘরোয়া প্রত্যাবর্তন ‘ঐতিহাসিক’ হলেও, সেই মুহূর্ত চোখের সামনে দেখার সুযোগ এবার বেশির ভাগ সমর্থকের জন্য অধরাই রয়ে যাবে।


```