Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

Vijay Hazare Trophy: মুছে গেল দুঃস্বপ্ন, সৌরাষ্ট্রকে হারিয়ে প্রথমবার খেতাব জিতল বিদর্ভ

এই জয় শুধুই একটি ট্রফি নয়, বিদর্ভের জন্য এক বছরের হিসেব মেটানোও বটে। গতবার ফাইনালে হেরে থেমে যাওয়া যাত্রা এবার পূর্ণতা পেল।

Vijay Hazare Trophy: মুছে গেল দুঃস্বপ্ন, সৌরাষ্ট্রকে হারিয়ে প্রথমবার খেতাব জিতল বিদর্ভ

বিজয়ী বিদর্ভ

রূপক মিশ্র

শেষ আপডেট: 19 January 2026 12:30

দ্য ওয়াল ব্যুরো: এক বছর আগে ঠিক এই মঞ্চেই অধরা রয়ে গিয়েছিল স্বপ্ন। ২০২৫ সালের ফাইনালে হার, হতাশা আর অপূর্ণতার ভার নিয়ে ফিরতে হয়েছিল ড্রেসিংরুমে। ১২ মাস পরে, সেই ক্ষতই হয়ে উঠল সবচেয়ে বড় প্রেরণা। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ফাইনালে সৌরাষ্ট্রকে ৩৮ রানে হারিয়ে প্রথমবারের মতো বিজয় হাজারে ট্রফি জিতল বিদর্ভ (Vidarbha)।

গেলবার কর্নাটকের (Karnataka) কাছে ৪৬ রানে হারের স্মৃতি ছিল তাজা। কিন্তু এবার বিদর্ভ মাঠে নামল অন্য এক মানসিকতায়নির্ভুল পরিকল্পনা, চাপ সামলানোর ক্ষমতা আর ফল বের করে আনার আত্মবিশ্বাস নিয়ে। ফলাফলও এল ঠিক তেমনই।

ব্যাটে ভিত গড়লেন অথর্ব, চ্যালেঞ্জ ৩১৭ রানের

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিদর্ভ। শুরু থেকেই ইনিংসের ভার কাঁধে তুলে নেন ওপেনার অথর্ব তাইড়ে (Atharva Taide)। বড় ম্যাচে কীভাবে ইনিংস গড়তে হয়, তার নিখুঁত নমুনা মেলে ধরেন। ১১৮ বলে ১২৮ রান১৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। আক্রমণ আর সংযমের ভারসাম্য বজায় রেখেই বাড়িয়েছেন গতি।

মাঝের ওভারে তাঁকে সঙ্গ দেন যশ রাঠোর (Yash Rathod)। তাঁর ৫৪ রান ইনিংসকে স্থিতি দেয়। শেষদিকে ছোট কিন্তু কার্যকর ক্যামিও যোগ করে বিদর্ভকে ৩১৭ রানে পৌঁছে দেন বাকিরা। সৌরাষ্ট্রের (Saurashtra) হয়ে বল হাতে একমাত্র উজ্জ্বল নাম অঙ্কুর পাওয়ার (Ankur Panwar)। ৪ উইকেট নিলেও ততক্ষণে স্কোরবোর্ড বিদর্ভের পক্ষে অনেক দূর এগিয়ে গিয়েছে।

তাড়া করতে নেমে ছন্দহারা সৌরাষ্ট্র

৩১৮ রান চেজ করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে সৌরাষ্ট্র। নিয়মিত ব্যবধানে উইকেট পড়ে যাওয়ায় ইনিংস গতি পায়নি। একপ্রান্তে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন প্রেরক মানকড় (Prerak Mankad)। তাঁর ৮৮ রানের লড়াকু ইনিংস সৌরাষ্ট্রকে ম্যাচে রাখার শেষ চেষ্টা ছিল। চিরাগ জানি (Chirag Jani) ৬৪ রান করে কিছুটা গতি আনলেও বড় জুটি তৈরি হল কই?

বিদর্ভের বোলাররা পরিকল্পনা থেকে একচুল নড়েননি। যশ ঠাকুর (Yash Thakur) চার উইকেট নিয়ে মূল ভাঙন ধরান, সঙ্গে নচিকেত ভূতে (Nachiket Bhute) নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। যার সুবাদে শেষমেশ ৪৮.৫ ওভারে ২৭৯ রানে অল আউট হয়ে যায় সৌরাষ্ট্র। দু’বারের চ্যাম্পিয়নকে সইতে হয় আরও এক ফাইনালের হতাশা!

অপূর্ণতা থেকে ইতিহাস

এই জয় শুধুই একটি ট্রফি নয়, বিদর্ভের জন্য এক বছরের হিসেব মেটানোও বটে। গতবার ফাইনালে হেরে থেমে যাওয়া যাত্রা এবার পূর্ণতা পেল। পরিকল্পিত ব্যাটিং আর নিয়ন্ত্রিত বোলিংয়ে বিদর্ভ বুঝিয়ে দিলতারা শুধু ফাইনাল খেলতে নয়, জিততেও শিখে গেছে।

সংক্ষেপে স্কোর

বিদর্ভ (Vidarbha): ৩১৭/৮ (৫০ ওভার) — অথর্ব তাইড়ে (Atharva Taide) ১২৮, যশ রাঠোর (Yash Rathod) ৫৪; অঙ্কুর পাওয়ার (Ankur Panwar) ৪/৬৫

সৌরাষ্ট্র (Saurashtra): ২৭৯ অল আউট (৪৮.৫ ওভার) — প্রেরক মানকড় (Prerak Mankad) ৮৮, চিরাগ জানি (Chirag Jani) ৬৪; যশ ঠাকুর (Yash Thakur) ৪/৫০, নচিকেত ভূতে (Nachiket Bhute) ৩/৪৬

ফল: বিদর্ভ ৩৮ রানে জয়ী


```