Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রান পেলেন না বৈভব, বৃষ্টিতে পণ্ড যুব টেস্টের দ্বিতীয় দিন

বৈভব ১৪ বলে একটি চার ও দুই ছক্কার সাহায্যে ২০ রান করে আউট হন। 

রান পেলেন না বৈভব, বৃষ্টিতে পণ্ড যুব টেস্টের দ্বিতীয় দিন

ইংল্যান্ড বনম ভারত দ্বিতীয় যুব টেস্ট

সৌম্য বাগচী

শেষ আপডেট: 22 July 2025 15:55

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড ও ভারত অনূর্ধ্ব-১৯ (England U19 vs India U19দলের মধ্যে দ্বিতীয় যুব টেস্টের (Second Testদ্বিতীয় দিনে দেখা গেল বরুণ দেবের দাপট। প্রবল বৃষ্টির কারণে পুরো দিন খেলাও হল না খুব তাড়াতাড়ি দ্বিতীয় দিনের সমাপ্তি ঘোষণা করা হয় আবহাওয়ার কারণে। 

টসে জিতে প্রথমে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ব্যাট করতে পাঠান ভারীতয় যুব দলের অধিনায়ক আয়ূষ মাত্রে। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩০৯ রানে। জবাবে দ্বিতীয় দিন স্টাম্প পর্যন্ত ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে ৫১ রান করেছে। মাত্রে ব্রিগেড এখনও ইংল্যান্ডের চেয়ে ২৫৮ রানে পিছিয়ে। আয়ূষ মাত্রে ২৪ এবং বিহান মালহোত্রা ৬ রান করে অপরাজিত অবস্থায় দিন শেষ করেছেন।

ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হওয়ার পর, ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল শুরুতেই ধাক্কা খায় বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) আউটে। বৈভব ১৪ বলে একটি চার ও দু ছক্কার সাহায্যে ২০ রান করে আউট হন। এরপর মাত্রে এবং বিহান ইনিংসকে এগিয়ে নিয়ে যান

তবে দ্রুতই বৃষ্টির কারণে খেলা বন্ধ করতে হয় এবং শীঘ্রই চা বিরতি ঘোষণা করা হয়। বৃষ্টির কারণে বারবার খেলা ব্যাহত হচ্ছিল যার ফলে সময়ের আগেই স্টাম্প ঘোষণা করা হয়। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অ্যালেক্স গ্রিন একটি উইকেট পান। 

এর আগেবৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় দ্বিতীয় দিনের খেলা শুরু হয় দেরিতে। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনের বেশিরভাগ সময়ই  খেলা হয়নি বৃষ্টির কারণে। দ্বিতীয় সেশনে খেলা শুরু হলে বৃষ্টির কারণে আবার ১৫ মিনিটের জন্য খেলা বন্ধ রাখতে হয়। 

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল দ্বিতীয় দিনের খেলা শুরু করে সাত উইকেটে ২২৯ রানে। জেমস মিন্টোর সঙ্গে একাংশ সিং অষ্টম উইকেটে ১০০ রানের জুটি গড়ে তোলেন। ৪৬ রান করে জেমস মিন্টো আউট হন নমন পুষ্পকের বলে। মিন্টো-একাংশ জুটি ভেঙে যাওয়ার পর, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস বেশিক্ষণ টিকতে পারেনি। 

একাংশ শেষ ব্যাটার হিসাবে আউট হন। তিনি ১৫৫ বলে ১৪টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ১১৭ রান করেন। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নমন পুষ্পক চারটি উইকেট নেন, আদিত্য রাওয়াত এবং আরএস অম্বরীশ দুটি করে উইকেট নেন। অন্যদিকে, হেনিল প্যাটেল এবং বিহান মালহোত্রা নেন একটি করে উইকেট।


```