Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘এখনকার ক্রিকেটারদের কোনও আবেগ নেই’, ক্যারিবিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন লারা

আমি রোস্টন চেজ এবং বাকি খেলোয়াড়দের জিজ্ঞাসা করতে চাই, তাদের কি হৃদয়ে ক্রিকেট আছে? তারা কি সত্যিই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চায়? 

‘এখনকার ক্রিকেটারদের কোনও আবেগ নেই’, ক্যারিবিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন লারা

ব্রায়ান লারা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 8 October 2025 19:29

দ্য ওয়াল ব্যুরো: বহুদিন আগেই ক্যারিবিয়ান ক্রিকেটের সূর্য অস্ত গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা দেশের হয়ে খেলতে হয় বলেই যেন খেলেন। কিন্তু যে ক্যারিবিয়ান ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি লিগে দানব হয়ে ওঠেন, তাঁরাই যখন দেশের জার্সিতে বাইশ গজে নামেন, তখন মনে হয় ঠিক যেন লিলিপুট। সে দেশের প্রাক্তন ক্রিকেটাররা এই বিষয়ে আগেও নিজেদের মতামত প্রকাশ করেছেন, তবে কাজের কাজ কিছুই হয়নি।

 

এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের (West Indies Cricket) ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কিংবদন্তি ব্যাটার ব্রায়ান চার্লস লারা (Brian Lara)। তিনি বলেছেন, দলটি খন ব্রেন ড্রেন, দুর্বল পরিকাঠামো এবং আর্থিক অস্থিরতার মতো দীর্ঘস্থায়ী সমস্যার সঙ্গে লড়াই করছে। খেলোয়াড়দের মধ্যে আবেগ দেখা যাচ্ছে না (No Passion)। যদি সত্যিকারের আবেগ থাকত, তাহলে তারা টেস্ট ক্রিকেটে তাদের স্থান পুনরুদ্ধার করার চেষ্টা করতেন।

সিয়েট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মঙ্গলবার লারা বলেছেন, "আমি রোস্টন চেজ এবং বাকি খেলোয়াড়দের জিজ্ঞাসা করতে চাই, তাদের কি হৃদয়ে ক্রিকেট আছে? তারা কি সত্যিই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চায়? যদি তাই হয়, তাহলে একটা উপায় বের হবে

লারা নিজের সময়ের চ্যালেঞ্জগুলি স্মরণ করে বলেন, অতীতেও সুযোগ-সুবিধাগুলি ভাল ছিল না, তবে খেলোয়াড়দের দেশের হয়ে খেলার জন্য আলাদা আবেগ ছিল। তিনি বলেন, “৩০-৪০ বছর আগেও আমাদের কাছে এর চেয়ে ভাল সুযোগ-সুবিধা ছিল না। ভিভ রিচার্ডস কখনও দুর্দান্ত পিচে ব্যাট করেননি। আমাদেরও একই ভাবে কঠোর পরিশ্রম করতে হয়েছে, কিন্তু পার্থক্য ছিল আমাদের আবেগের মধ্যে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার আবেগ ছিল খুব গভীর।টেস্ট ক্রিকেটে রেকর্ড ৪০০ রানের ঐতিহাসিক ইনিংস খেলা লারা বলেন, তরুণ খেলোয়াড়দের বুঝতে হবে, টেস্ট ক্রিকেট তাদের কেরিয়ারের জন্য একটি দুর্দান্ত সুযোগ।

ব্রায়ান লারা বিশ্বব্যাপী টেস্ট ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ কমে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে 'বিগ থ্রি'র (ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া) বাইরে খেলা ম্যাচগুলিতে। তিনি বলেন, "যখন আপনি বিগ থ্রি সম্পর্কে কথা বলেন, তখন অ্যাশেজ বা ভারতের ম্যাচগুলিতে প্রচুর ভিড় হয়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ কমছে। এমনকি আমদাবাদেও আমরা দেখেছি যে ভিড় অনেক কম ছিল। এই পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক।" লারা আরও বলেন, তিনি গর্বিত, কারণ তিনি তার ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে সর্বদা টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দিয়েছেন।

লারা তরুণ ভারতীয় ব্যাটার অভিষেক শর্মারও প্রশংসা করেছে। অভিষেকের সঙ্গে ক্যারিবিয়ান রাজপুত্র সানরাইজার্স হায়দরাবাদে কাজ করেছেন। তিনি বলেন, "অভিষেক খুব বিশেষ একজন খেলোয়াড়। যুবরাজ সিং তার উপর বিশাল প্রভাব ফেলেছে এবং তার ব্যাটের গতি অসাধারণ। অভিষেক আমাকে ফোন করে বলেছে, টি-টোয়েন্টিতে সাফল্যের পর এবার সে টেস্ট দলে জায়গা করে নিতে চায়। এটি দেখায় যে ক্রিকেটের প্রতি তার প্রকৃত আবেগ রয়েছে।"


```