Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

টিম ইন্ডিয়ার 'আল্লু অর্জুন', পুষ্পা-৩ সিনেমায় অভিনয় করতে চান তিলক?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া ১৩৫ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।

টিম ইন্ডিয়ার 'আল্লু অর্জুন', পুষ্পা-৩ সিনেমায় অভিনয় করতে চান তিলক?

আল্লু অর্জুনের সঙ্গে তুলনা সূর্যকুমারের

শেষ আপডেট: 16 November 2024 19:32

দ্য ওয়াল ব্যুরো : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে জ্বালাময়ী ব্যাটিং পারফরম্যান্স করলেন টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার তিলক বর্মা। মাত্র তিনদিনে তিনি জোড়া শতরান করেন। এমন পারফরম্যান্সের পর তিলক যে আপাতত টিম ইন্ডিয়ার 'পোস্টার বয়' হয়ে উঠেছেন, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে।

কিন্তু, ম্যাচের শেষে সিরিজের একটি গোপন কথা ফাঁস করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি তিলক বর্মাকে 'আল্লু অর্জুন' নাম দিয়েছেন। কিন্তু, কেন এই নামকরণ? সেই কারণটাও তিনি ফাঁস করলেন।

আসলে তিলক লম্বা চুল রাখতে ভালবাসেন। হেলমেটের বাইরে চুলের নিম্নাংশ কিছুটা বেরিয়ে থাকলে তাঁর বেশ ভাল লাগে। আর নিজের চুলের স্টাইলটা একেবারে আল্লু অর্জুনের মতো রেখেছেন। সূর্যকুমার খানিক মজার ছলেই তিলককে প্রশ্ন করেন যে ভারতের ২২ বছর বয়সি এই ক্রিকেটার আদৌ পুষ্পা সিনেমার থার্ড পার্টে অভিনয় করতে চান কি না?

জবাবে তিলক বললেন, 'আমার কাজ শুধুমাত্র ব্যাট-বল নিয়ে মাঠে খেলা। আর মাঠের বাইরে কঠোর পরিশ্রম করা। বাকি প্রত্যেকটা জিনিসই ওপরওয়ালা দেবেন।' তিলকের এই বিনয়ী মানসিকতার প্রশংসা করেন সূর্যকুমার যাদবও।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়া ১৩৫ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। এই ম্যাচে ৪৭ বলে অপরাজিত ১২০ রান করেন তিলক। তাঁর এই ইনিংসে ৯ চার এবং ১০ ছক্কা রয়েছে। পাশাপাশি সিরিজের তৃতীয় ম্যাচেও তিনি ১০৭ রানের একটি অপরাজিত ইনিংস ভারতীয় ক্রিকেট দলকে উপহার দিয়েছিলেন।

তিনি আরও যোগ করেন, 'আমি কোনওদিন ভাবতেই পারিনি যে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করতে পারব। তাও আবার দক্ষিণ আফ্রিকার উইকেটে। খুব ভাল লাগছে।' পাশাপাশি সূর্যকুমার যাদবকেও ধন্যবাদ জানালেন তিনি। কারণ, সূর্যকুমারই তিলকের জন্য নিজের তিন নম্বর জায়গাটা ছেড়ে দিয়েছেন।  


```