.jpg)
হর্ষিত রানাকে রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স
শেষ আপডেট: 27 November 2024 19:06
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ আইপিএল টুর্নামেন্টে একজন নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। মেগা অকশনের আগে কেকেআর তাদের প্রাক্তন অধিনায়ত শ্রেয়স আইয়ারকে রিলিজ করে দিয়েছিল। এরপর আইপিএল ইতিহাসে শ্রেয়স দ্বিতীয় সবথেকে 'দামি' ক্রিকেটারের তকমা পেয়েছেন।
এবারের আইপিএল নিলামে পঞ্জাব কিংস শ্রেয়সকে ২৬.৭৫ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। অন্যদিকে, আসন্ন মরশুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হতে পারেন, তা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে। এই তালিকায় তিনজন ক্রিকেটারের নাম রয়েছে। আসুন, তাহলে দেখে নেওয়া যাক।নদীপ সিং।
কলকাতা নাইট রাইডার্স আরও একবার তাদের ধামাকাদার ব্যাটার ভেঙ্কটেশ আইয়ারের উপর ভরসা রেখেছে। রিলিজ করার পর কেকেআর ফের ভেঙ্কটেশের জন্য আকাশছোঁয়া দর দিয়েছেন। আইয়ারকে তারা ২৩.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে।
ভেঙ্কটেশ আইয়ার ইতিমধ্যে আইপিএল ইতিহাসের তৃতীয় সবথেকে 'দামি' ক্রিকেটারের তকমা পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশের জন্য ২৩.৭৫ কোটি টাকা খরচ করেছে। আশা করা হচ্ছে, এই ক্রিকেটারের উপরেই দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হতে পারে।
তারকা অলরাউন্ডার সুনীল নারিন কলকাতা নাইট রাইডার্সের ভরসা সবথেকে বেশি অর্জন করেছেন। মেগা অকশনের আগেই সুনীলকে রিটেন করেছিল কেকেআর। বিগত বেশ কয়েকবছর ধরে নারিন কেকেআর ব্রিগেডের হয়ে খেলছেন। এই অবস্থায় আসন্ন মরশুমে নারিনকে কেকেআর ব্রিগেডের অধিনায়ক হিসেবে দেখতে পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
বিধ্বংসী ফিনিশার রিঙ্কু সিং কেকেআর ব্রিগেডে যথেষ্ট পছন্দের ক্রিকেটার। মেগা অকশনের আগে রিঙ্কুকেও রিটেন করেছিল শাহরুখ খানের দল। সম্প্রতি বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৫ আইপিএল মরশুমে রিঙ্কুকে অধিনায়ক করতে পারে কলকাতা নাইট রাইডার্স। তবে এখনও পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নতুন অধিনায়কের ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
ভেঙ্কটেশ আইয়ার, অনরিক নোর্খিয়া, কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘুবংশী, স্পেনসার জনসন, মইন আলি, রহমানউল্লাহ গুরবাজ, বৈভব অরোরা, অজিঙ্কা রাহানে, রোভম্যান পাওয়েল, উমরান মালিক, মণীশ পাণ্ডে, অনুকূল রায়, লুভিন্থ শিশোদিয়া, মায়াঙ্ক মার্কণ্ডে, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা, রম