Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ষষ্ঠীতে বোধন বিসিসিআইয়ের নতুন সভাপতির, ওই দিনই হবে বোর্ডের এজিএম

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ২৮ সেপ্টেম্বর মুম্বইয়ে তাদের ৯৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। ওই দিনই বোর্ড সভাপতি এবং আইপিএল সভাপতি-সহ বেশ কয়েকটি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। 

ষষ্ঠীতে বোধন বিসিসিআইয়ের নতুন সভাপতির, ওই দিনই হবে বোর্ডের এজিএম

বিসিসিআই

সৌম্য বাগচী

শেষ আপডেট: 6 September 2025 17:42

দ্য ওয়াল ব্যুরো: রজার বিনি সরে যাওয়ার পর বিসিসিআইয়ের (BCCI) অন্তবর্তীকালীন সভাপতি এখন রাজীব শুক্লা। এদিকে ২৮ সেপ্টেম্বর রয়েছে বোর্ডের বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting)। প্রোটোকল অনুসারে, সমস্ত অনুমোদিত সদস্য ইউনিটগুলিকে নোটিশ জারি করে নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনে সভাপতি-সহ সমস্ত পদের জন্য নির্বাচন এজিএম মিটিংয়ের দিনই অনুষ্ঠিত হবে। 

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ২৮ সেপ্টেম্বর মুম্বইয়ে তাদের ৯৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এই সময়ের মধ্যে বোর্ড সভাপতি এবং আইপিএল সভাপতি-সহ বেশ কয়েকটি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এই মাসের শুরুতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনির পদত্যাগের পর থেকে বিসিসিআই সভাপতির পদটি শূন্য রয়েছে, অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সভাপতি অরুণ ধুমাল তাঁর ছয় বছরের মেয়াদ শেষ করেছেন ফলে তাঁ বাধ্যতামূলক কুলিং পিরিয়ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এখন পর্যন্ত প্রায় তিন বছরের মেয়াদ পূর্ণ করেছেন। এর মধ্যে তিনি দুই বছর তিন মাস যুগ্ম সচিব এবং নয় মাস সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। এমন পরিস্থিতিতে, এই পদে তিনি প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। 

জয় শাহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি হওয়ার পর সাইকিয়াকে সর্বসম্মতিক্রমে সচিব নির্বাচিত করা হয়েছিল। এ ছাড়া, অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন রোহন গাউনস দেশাই এবং প্রভাতেজ ভাটিয়া। দেশাই এই বছরের মার্চ মাসে যুগ্ম সচিব নির্বাচিত হন এবং জানুয়ারিতে ভাটিয়াকে কোষাধ্যক্ষ করা হয়।

২০২২ সালের অক্টোবরে রজার বিনিকে বিসিসিআই সভাপতি করা হয়। তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হন। সৌরভ তার তিন বছরের মেয়াদ পূর্ণ করেছিলেন। তখন বিনিই শীর্ষ পদের জন্য মনোনয়ন দাখিলকারী একমাত্র প্রার্থী ছিলেন। এর আগে খবর ছিল যে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা পর্যন্ত বিনি এই পদে থাকবেন, কিন্তু জুলাই মাসে ৭০ বছর পূর্ণ হওয়ার কারণে তার মেয়াদ শেষ হয়ে যায়। 


```