Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

'এভারগ্রিন, চিরতরুণ…'; এক যুগ পরেও স্বমহিমায় সুনীল নারাইন, গড়লেন আরও একটা রেকর্ড

রহস্য স্পিনারে আর আটকে নেই সুনীল নারাইন। ২০১২-এর ফাইনালে তাঁকে নামতেই হয়নি। ২০১৪ ফাইনালে নেমেছিলেন নয় নম্বরে। বোলাররা যেমন নামেন। অথচ এবারের আইপিএলে নারাইনকে দেখা গেল দুর্ধর্ষ ওপেনার হিসেবে। টানা নিজেকে নিয়ে ভেঙেচুরে পরীক্ষা চালিয়েছেন তিনি।

'এভারগ্রিন, চিরতরুণ…'; এক যুগ পরেও স্বমহিমায় সুনীল নারাইন, গড়লেন আরও একটা রেকর্ড

নিজেকে নতুন ভাবে পরীক্ষা করাই সুনীল নারাইনের চ্যালেঞ্জ।

শেষ আপডেট: 27 May 2024 15:47

দ্য ওয়াল ব্যুরো: সময় ফিকে হয়ে আসে। রোদ পড়ে আসে কোথাও। কিন্তু এমন একজন হয়ত থেকে যান, তিনি ওই পড়ন্ত রোদেও দুপুরের মত ঝকঝক করেন। 

সুনীল নারাইন। প্রথম যখন কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন, তখনও দেশে কংগ্রেস সরকার। ল্যান্ডফোনের জমানা তখনও রয়েছে, কলকাতায় তখনও পেল্লায় নানা সিঙ্গল স্ক্রিন হলের বাইরে ভিড় হয়, মেট্রো বলতে লোকে তখনও দমদম-কবি সুভাষ বোঝে। গ্রেগ চ্যাপেল জমানার পরে, কলকাতায় তখন ধূমায়িত হচ্ছে আরও একটা বিক্ষোভ। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে কলকাতা। যোগ দিয়েছেন পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়াতে। কলকাতা তখন ধর্মসংকটে। ইডেনে কলকাতা-পুণে ম্যাচ দেখতে রীতিমত উপচে পড়েছিল ভিড়।

সুনীল নারাইন তখন ২৪ বছরের এক বিস্ময় স্পিনার! 

অফ ব্রেকেই কত রকমের বৈচিত্র্য। হাতের তালু পিছনে রাখেন, যাতে বল ডেলিভারির আগে অবধি ব্যাটসম্যান আঁচ করতে না পারেন। শোনা যায়, ২০০৯ সালে ত্রিনিদাদ ও টোবাগো দলে ডাক পাওয়ার আগে এক ট্রায়াল ম্যাচে একাই দশ উইকেট নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক আসে ২০১১-তে। ২০১২ টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসের দল। সেবারই কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন তিনি। চেন্নাইতে বাঘের গুহায় এসে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। 

তারপরে এক যুগ কেটে গিয়েছে। বারো বছরকে তো এক যুগ বলাই যায়! দেশে, বিদেশে, শহর কলকাতাতেই কত কিছু বদলে গিয়েছে। হুগলি দিয়ে কত জল যে বয়েছে! সেদিনের সেই আইপিএল জয়ী দলের লক্ষ্মীরতন শুক্ল এখন বাংলার কোচ। গৌতম গম্ভীর অবসর নিয়ে রাজনীতিতে লড়ে, সাংসদ হয়ে আবার ফিরে এসেছেন ক্রিকেটে। কলকাতার মেন্টর তিনি। ইউসুফ পাঠান বহরমপুরে ভোটে দাঁড়িয়েছেন। ব্রেন্ডন ম্যাকালামের জায়গায় সেদিনের ফাইনালে চমক দেওয়া মনবিন্দর বিসলা এবারের আইপিএলে হরিয়ানভি কমেন্ট্রি প্যানেলে রয়েছেন। শুধু ব্যতিক্রম ওই একজন। সুনীল নারাইন। 

রহস্য স্পিনারে আর আটকে নেই নারাইন। ২০১২-এর ফাইনালে তাঁকে নামতেই হয়নি। ২০১৪ ফাইনালে নেমেছিলেন নয় নম্বরে। বোলাররা যেমন নামেন। অথচ এবারের আইপিএলে সুনীল নারাইনকে দেখা গেল দুর্ধর্ষ ওপেনার হিসেবে। টানা নিজেকে নিয়ে ভেঙেচুরে পরীক্ষা চালিয়েছেন নারাইন। এবারে ১৪ ম্যাচে করেছেন ৪৮৮ রান। স্ট্রাইক রেট ১৮০। ফাইনালে নেমেই প্যাট কামিন্সকে যা একখানা ছক্কা মেরেছিলেন, মনে হল 'ট্র্যাভিষেক'-এর বদলে আজ হয়ত দেখা যেতে পারে 'নারাইন-গুরবাজ' ঝড়। পরের বলেই অবশ্য হতাশ করলেন। হয়ত আরেকটু ধরে খেললে বেঙ্কটেশ আইয়ারের জায়গায় নারাইনকে নিয়েই উৎসব হত কলকাতায়। 

একটা রেকর্ডও করে ফেললেন নারাইন। একই দলের হয়ে পর পর তিনবার ট্রফি জিতলেন। পাশাপাশি, আরও একটা রেকর্ড করেছেন নারাইন। এই মরসুমের 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার'-এর খেতাব জিতলেন তিনি। নিঃসন্দেহে এইবারের সেরা অলরাউন্ডার তিনিই ছিলেন। এবারের খেতাব জিতে তিনিই হলেন আইপিএলের প্রথম ক্রিকেটার, যিনি তিনবার এই খেতাব জিতলেন। এর আগে জিতেছিলেন ২০১২ সালে। তখন নাম ছিল 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট'। পরে, আবারও জেতেন ২০১৮ সালে। আজ অবধি তিনবার টুর্নামেন্ট সেরা আইপিএলে কেউই হতে পারেননি।


```