Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শুভমন ক্লাস ব্যাটার, ছন্দের অভাবই তাঁর বিরুদ্ধে গিয়েছে বলে মনে করছেন গাভাস্কার

প্রাক্তন অধিনায়ক বলেন, কয়েকটি ম্যাচে গিলের ফর্ম ভাল না থাকলেও শেষ পর্যন্ত ক্লাসই নিজের কথা বলে। দীর্ঘ বিরতির পরে মাঠে ফিরেছিলেন তিনি, ফলে স্বাভাবিক ছন্দে ছিলেন না। 

শুভমন ক্লাস ব্যাটার, ছন্দের অভাবই তাঁর বিরুদ্ধে গিয়েছে বলে মনে করছেন গাভাস্কার

সুনীল গাভাস্কার ও শুভমন গিল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 20 December 2025 15:12

দ্য ওয়াল ব্যুরো: শুভমন গিলকে (Shubman Gill) দলে না নেওয়া নিয়ে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। তাঁর মতে, গিলের বাদ পড়া বেশ আশ্চর্যের। গাভাস্কারের কথায়, শুভমন একজন ক্লাস ব্যাটার, যার গুণমান নিয়ে কোনও প্রশ্নই ওঠে না।

প্রাক্তন অধিনায়ক বলেন, কয়েকটি ম্যাচে গিলের ফর্ম ভাল না থাকলেও শেষ পর্যন্ত ক্লাসই নিজের কথা বলে। দীর্ঘ বিরতির পরে মাঠে ফিরেছিলেন তিনি, ফলে স্বাভাবিক ছন্দে ছিলেন না। বিশেষ করে টি-টোয়েন্টির মতো ফরম্যাটে যেখানে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে হয়, সেখানে যাঁর স্বাভাবিক প্রবণতা মাটিতে বল রেখে খেলা, তাঁর পক্ষে দ্রুত মানিয়ে নেওয়া সহজ নয়। আইপিএলে (IPL) গিল যে কতটা কার্যকর ব্যাটার, তা সকলেরই জানা। তবে ছন্দের অভাব তাঁর বিরুদ্ধে গিয়েছে বলেই মনে করছেন গাভাস্কার।

একই সঙ্গে গিলের মানসিক দৃঢ়তার উপর আস্থা রাখছেন সানি। তাঁর আশা, বাদ পড়ার সিদ্ধান্তকে শুভমন ইতিবাচকভাবেই নেবেন। গাভাস্কারের কথায়, তিনি গিলের সেরা পারফরম্যান্সটাই দেখতে চান। পাশাপাশি সাম্প্রতিক সময়ে গিল যে ধরনের অদ্ভুত ও দুর্ভাগ্যজনক চোটের মধ্যে দিয়ে গিয়েছেন, সেগুলিও তাঁর ক্রিকেট জীবনে প্রভাব ফেলেছে বলে মত গাভাস্কারের।

২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup)। শনিবার তার জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই (BCCI)। বাদ পড়েছেন শুভমন গিল (Shubman Gill), প্রত্যাবর্তন ঘটেছে ইশান কিষাণের (Ishan Kishan)।

দীর্ঘদিন ধরেই চেনা ফর্মে নেই শুভমন গিল। তাই তাঁর বাদ পড়াটা অনেকের কাছে স্বাভাবিক মনে হচ্ছে। তবে ইশান কিষাণের দলে ফেরা নিয়েও প্রবল চর্চা শুরু হয়েছে। সাম্প্রতিক ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে কিষাণের ফর্ম দেখে অনেকেই তাঁকে দলে নেওয়ার দাবি তুলছিলেন। দেখা গেল, সেই হিসেবেই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

শুভমনের মতো বিশ্বকাপে দলের নেতা সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। কারণ একই - তাঁর সাম্প্রতিক ফর্ম। কিন্তু চেনা ফর্মে না থাকা শুভমন বিশ্বকাপের দলে সুযোগ না পেলেও সূর্যকুমার সুযোগ পেলেন এবং অধিনায়ক হয়েই থাকলেন। এই দলের সহ-অধিনায়ক অক্ষর পটেল।

টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল

  • সূর্যকুমার যাদব (অধিনায়ক)
  • অক্ষর পটেল (সহ-অধিনায়ক)
  • অভিষেক শর্মা তিলক বর্মা
  • সঞ্জু স্যামসন
  • শিবম দুবে
  • রিঙ্কু সিংহ
  • হার্দিক পাণ্ড্য
  • ওয়াশিংটন সুন্দর
  • জসপ্রীত বুমরাহ
  • কুলদীপ যাদব
  • বরুণ চক্রবর্তী
  • অর্শদীপ সিং
  • ইশান কিষাণ
  • হর্ষিত রানা

```