Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ব্যাট হাতে তেড়ে এলেন সিরাজ, পালটা লড়াই স্মিথেরও! ভাইরাল ভিডিও

এবার এই ভিডিওর কথায় আসা যাক। আদৌ কি এর কোনও সত্যতা রয়েছে?

ব্যাট হাতে তেড়ে এলেন সিরাজ, পালটা লড়াই স্মিথেরও! ভাইরাল ভিডিও

মহম্মদ সিরাজ এবং স্টিভ স্মিথ

শেষ আপডেট: 25 November 2024 12:56

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচের চতুর্থ দিন চলছে। ইতিমধ্যে স্মিথ এবং সিরাজের মধ্যে মারপিটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কী হয়েছে ঘটনাটি, আসুন জেনে নেওয়া যাক।

ভারতীয় ক্রিকেট দল আপাতত জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু, ম্য়াচের প্রথম ইনিংসে যখন ভারত মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল, তখন এই ফলাফল কেউ কল্পনাও করতে পারেননি। তবে জসপ্রীত বুমরাহের ৫ উইকেটের দৌলতে অস্ট্রেলিয়া ১০৪ রানে গুটিয়ে যায়। 

দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটাররা রণংদেহি মূর্তি ধারণ করেন। ১৬১ রান করেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ৭৭ রানে তাঁকে সঙ্গত দেন কেএল রাহুল। এরপর বিরাট কোহলি ১০০ রানে অপরাজিত থাকেন। সবমিলিয়ে ভারত ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়।

এরপর ব্যাট করতে নেমে খেই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষেই তারা ১২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। তবে ট্রাভিস হেডের ৮৯ রান কিছুটা হলেও অজি ইনিংসকে অক্সিজেন দেয়। তবে আপাতত তারা ২২৭ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে। 

দেখে নিন ভিডিও :

এবার এই ভিডিওর কথায় আসা যাক। আদৌ কি এর কোনও সত্যতা রয়েছে। ভিডিও দেখে স্পষ্টই বুঝতে পারা যাচ্ছে, এটা একেবারেই ভুয়ো। কারণ বাস্তবে এমন কোনও ঘটনাই ঘটেনি। ভিডিওটি এমনভাবে এডিট করা হয়েছে, যা দেখে মনে হচ্ছে মহম্মদ সিরাজ ব্যাট হাতে স্মিথের দিকে তেড়ে যাচ্ছেন। ভিডিওটি নেহাতই মজা করে বানানো হয়েছে। তবে এই ভূয়ো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে যে সত্যিই বোধহয় এমন কোনও ঘটনা ঘটেছে। বাস্তবের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

```