Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

শুরুতেই 'হাওয়া টাইট', তিন উইকেট হারিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা

ইতিপূর্বে, নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া ৮ উইকেট হারিয়ে ২০২ রান করে ভারত।

শুরুতেই 'হাওয়া টাইট', তিন উইকেট হারিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা

ভারতীয় ক্রিকেট দলের উল্লাস (ফাইল ছবি)

শেষ আপডেট: 8 November 2024 23:27

দ্য ওয়াল ব্যুরো: জয়ের জন্য দরকার ২০৩ রান। কিন্তু, ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ডিপার্টমেন্ট। মাত্র ৪৪ রানেই তারা হারাল তিনটে উইকেট। আর সেইসঙ্গে এই ম্য়াচে টিম ইন্ডিয়া আরও খানিকটা জয়ের দিকে এগিয়ে গেল।

প্রথম ওভারেই জোড়া বাউন্ডারি হাঁকিয়ে ফিরে গেলেন ডেডিভ মিলার। আর্শদীপের বলে তিনি সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটের পতন হয়। আভেশ খানের বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ গিয়ে ফিরলেন ত্রিস্তান স্টাবস। ১১ বলে ১১ রান করেন তিনি। 

ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ফিরলেন রায়ান রিকলটন। বেশ চালিয়েই খেলছিলেন তিনি। ১১ বলে করলেন ২১ রান। তিনটে চার এবং একটা ছক্কা হাঁকিয়েছেন তিনি। শেষপর্যন্ত বরুণ চক্রবর্তীর বলে তিলক বর্মার হাতে ক্যাচ দিয়ে তাঁকে ফিরতে হয়। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা তিন উইকেট হারিয়ে ৭৮ রান করেছে।

ইতিপূর্বে, নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া ৮ উইকেট হারিয়ে ২০২ রান করে ভারত। এই ম্য়াচে একদিকে যখন সঞ্জু স্যামসনের ব্যাট থেকে ধামাকাদার একটা শতরান দেখতে পাওয়া গেল, সেখানেই দলের লোয়ার মিডল অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শেষ ৩৫ রানে টিম ইন্ডিয়া হারিয়েছে ৬ উইকেট।

এই ইনিংসে প্রচারের যাবতীয় আলো কাড়লেন টিম ইন্ডিয়ার ওপেনার সঞ্জু স্যামসন। ৫০ বলে ১০৭ রানের একটা ধামাকাদার ইনিংস তিনি উপহার দেন। একটা সময় তো তাঁর ব্যাটে বল লাগলেই সেটা বাউন্ডারির বাইরে চলে যাচ্ছিল। এই নিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি দ্বিতীয় শতরান করলেন। আগেরটা বাংলাদেশের বিরুদ্ধে হায়দরাবাদে করেছিলেন তিনি। পাশাপাশি পুরুষদের টি-২০ ক্রিকেটে চতুর্থ ব্যাটার হিসেবে তিনি ব্যাক টু ব্যাক শতরানের নজির কায়েম করলেন। 


```