Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোমবার সিএবির সভাপতি হয়ে ফিরছেন সৌরভ, বললেন, ‘বঙ্গ ক্রিকেটের মান উন্নয়নই একমাত্র লক্ষ্য’

৫৩ বছর বয়সি প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ এবার তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হবেন। 

সোমবার সিএবির সভাপতি হয়ে ফিরছেন সৌরভ, বললেন, ‘বঙ্গ ক্রিকেটের মান উন্নয়নই একমাত্র লক্ষ্য’

সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌম্য বাগচী

শেষ আপডেট: 21 September 2025 16:42

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল (সোমবার) রয়েছে সিএবির বার্ষিক সাধারণ সভা। আর সপ্তাহের প্রথম দিনই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি (CAB President) হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসতে চলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে সম্প্রতি আর্থিক অনিয়ম এবং বিশ্বাসযোগ্যতার উদ্বেগের কারণে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা বেশ সমস্যার মধ্যে রয়েছে। তাই সৌরভের কাছে সিএবির সভাপতি হিসাঁর দ্বিতীয় মেয়াদ আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে চলেছে।

ইতিমধ্যেই সিএবিতে কে কোন পদে থাকতে চলেছেন তা জানা গিয়েছে। সৌরভের নেতৃত্বে পুরো প্যানেল হল, বাবলু কোলে (সচিব)মদনমোহন ঘোষ (যুগ্ম-সচিব)সঞ্জয় দাস (কোষাধ্যক্ষ) এবং অনু দত্ত (সহ-সভাপতি)। আশা করা যায় এই সদস্যরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন।

৫৩ বছর বয়সি প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ এবার তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হবেন। স্নেহাশিস লোধা কমিটির নির্দেশ অনুসারে ছয় বছরের নির্বাহী পদের সীমার পরে পদত্যাগ করেছেন।

সাম্প্রতিক অতীতে একাধিক বিতর্কের কারণে সিএবির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। স্বার্থের সংঘাতের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর অর্থ কমিটির সদস্য সুব্রত সাহাকে সম্প্রতি ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং উপ-কমিটির কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে সিএবিকেও জরিমানা করা হয়েছে।

অগস্টের শুরুতেআর্থিক বেনিময়ের অভিযোগে যুগ্ম-সচিব দেবব্রত দাসকে ছয় মাসের জন্য বরখাস্ত করা হয়েছিল। গত রবিবার মনোনয়ন জমা দেওয়ার সময় সৌরভ এই প্রসঙ্গে বলেন, "বেশিরভাগ সংস্থাকেই সমস্যার সম্মুখীন হতে হয় ও তার মোকাবেলা করতে হয়। ভবিষ্যতে যদি সমস্যা থাকে তবে তা যথাযথভাবে মোকাবেলা করা হবে।

সভাপতি হিসেবে তাঁর দ্বিতীয় ইনিংসে জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ তাঁর অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে বাংলার প্রথম-শ্রেণির ক্রিকেটকে শক্তিশালী করাবেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগকে উন্নীত করামহিলা ক্রিকেটের প্রচার এবং তৃণমূল পর্যায়ের কাঠামো উন্নয়ন করা।

সৌরভ বলেছেন, "ক্রিকেট ব্যবস্থাকে এগিয়ে যেতে হবে। আমি আমাদের রঞ্জি ট্রফি ক্রিকেটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করবতবে দলে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন নেই। খেলোয়াড়দের দক্ষতা গুরুত্বপূর্ণ। একজন প্রশাসক হিসাবে আমি ক্রিকেটারদের সর্বোত্তম সম্ভাব্য জিনিসগুলিতে সহায়তা করব।


```