Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'আমার চুপ থাকা নীরবতা নয়,' ভাঙা সম্পর্ক নিয়ে কোনও ইঙ্গিত দিলেন স্মৃতি? নতুন পোস্ট ঘিরে কৌতূহল

গত ৭ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভাঙার ঘোষণা করে সমস্ত জল্পনার অবসান ঘটান স্মৃতি।

'আমার চুপ থাকা নীরবতা নয়,' ভাঙা সম্পর্ক নিয়ে কোনও ইঙ্গিত দিলেন স্মৃতি? নতুন পোস্ট ঘিরে কৌতূহল

স্মৃতি মান্ধানা (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 December 2025 18:09

দ্য ওয়াল ব্যুরো: 'আমার চুপ থাকা মানে নীরবতা নয়, নিজেকে নিয়ন্ত্রণে রেখেছি', বিয়ে ভাঙার ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় স্মৃতির (Smriti Mandhana) নতুন পোস্ট নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি কয়েক লক্ষ ভিউস ও লাইক পেয়েছে। শুরু হয়েছে নতুন গুঞ্জন।

স্মৃতির  (Smriti Mandhana) পোস্টটি আসলে একটি স্মার্টফোন ব্র্যান্ডের প্রোমোশনের অংশ ছিল। সেই ভিডিওতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন এমন কিছু কথা বলেন, যার সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের মিল খুঁজে পান অনুরাগীরা। কমেন্ট সেকশনেও তাঁর ঝলক দেখা যায়।

গত ৭ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভাঙার ঘোষণা করে সমস্ত জল্পনার অবসান ঘটান স্মৃতি (Smriti Mandhana Paalash Muchhal Wedding)।

নভেম্বরে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার বিশ্বকাপ জেতে (Women Cricket Team World Cup)। সেই মাসের ২৩ তারিখে দলের সহ-অধিনায়ক স্মৃতির সঙ্গে পলাশের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন সকালেই সব ভেস্তে যায়।

সম্প্রতি একটি পোস্ট করা ভিডিওতে তিনি বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচের আগের অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। কিন্তু অনুরাগীরা তাঁর মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেন। স্মৃতির কণ্ঠস্বর ছিল বেশ ভাঙা। অনেকের দাবি, বিয়ে নিয়ে এত কাণ্ড ঘটে যাওয়ার ধকল তাঁর চোখেমুখে স্পষ্ট বোঝা যাচ্ছে।

সবচেয়ে বড় পরিবর্তনটি ছিল, স্মৃতির আঙুলটা খালি। যে আঙুলে পলাশ তাঁকে হীরের আংটি (Engagement Ring) পরিয়ে দিয়েছিলেন, সেখানে কোনও আংটি দেখা যায়নি। অনেকেরই ধারণা ছিল, এই ভিডিওর মাধ্যমেই স্মৃতি হয়তো তাঁর এবং পলাশের বিয়ে ভেঙে যাওয়া নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিতে চেয়েছিলেন।  

স্মৃতি ও পলাশকে (Smriti Mandhana-Paalash Muchhal) ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। অনেকরকম জল্পনাই চলছিল। তবে রবিবার সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সবটা স্পষ্ট করলেন তিনি।

স্মৃতির পর পলাশও একটি বিবৃতি দেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে লেখেন, 'ব্যক্তিগত সম্পর্ককে পিছনে ফেলে এখন এগিয়ে যেতে হবে। এবার মুভ  অন করার সময়।'


```