Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

খুশির হাওয়া ভারতীয় শিবিরে, অ্যাডিলেডেই ফিরছেন তারকা ক্রিকেটার

পারথ টেস্টের আগে অনুশীলন করার সময় আঙুলে চোট পেয়েছিলেন শুভমান গিল।

খুশির হাওয়া ভারতীয় শিবিরে, অ্যাডিলেডেই ফিরছেন তারকা ক্রিকেটার

অ্যাডিলেড টেস্টের জন্য প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 29 November 2024 14:00

দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী ৬ থেকে ১০ ডিসেম্বর আয়োজন করা হবে। এই সিরিজের প্রথম ম্য়াচেই জসপ্রীত বুমরাহের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত জয়লাভ করেছে। তবে আশা করা হচ্ছে, দ্বিতীয় টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ বদলে যেতে পারে।

ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলে যোগ দিয়েছেন রোহিত শর্মা। অ্যাডিলেডে তিনিই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন। অন্যদিকে, কামব্যাক করতে পারেন শুভমান গিলও। পারথ 
টেস্টের আগে অনুশীলন করতে নেমে চোট পেয়েছিলেন শুভমান। সেকারণে প্রথম টেস্ট ম্যাচে তিনি খেলতে পারেননি।

দ্বিতীয় টেস্ট ম্য়াচে খেলতে পারেন শুভমান গিল

পারথ টেস্টের আগে অনুশীলন করার সময় আঙুলে চোট পেয়েছিলেন শুভমান গিল। সেকারণে তাঁকে রিজার্ভ বেঞ্চেই বসতে হয়েছিল। শুভমানের জায়গায় খেলতে নেমেছিলেন দেবদত্ত পাডিক্কল। ইতিমধ্যে শোনা যাচ্ছিল, অ্যাডিলেড টেস্ট থেকেও ছিটকে যেতে পারেন শুভমান। কিন্তু, এবার তাঁকে নেটে অনুশীলন করতে দেখা গেল।

শুক্রবার ওভালে অনুশীলন করলেন শুভমান গিল। এরপর থেকেই আশা করা হচ্ছে, প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে আয়োজিত অনুশীলন ম্যাচে খেলতে পারেন শুভমান। তবে এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। যদি শুভমান অনুশীলন ম্য়াচ খেলেন, তাহলে অ্যাডিলেড টেস্টেও তাঁকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে।


```