সম্প্রতি জলদূষণের জেরে একের পর এক মৃত্যু এবং অসুস্থতার ঘটনায় শহরজুড়ে দুশ্চিন্তা বেড়ে গেছে। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবং টিম ইন্ডিয়া।

ইন্দোরে শুভমান গিল
শেষ আপডেট: 17 January 2026 19:18
দ্য ওয়াল ব্যুরো: ইন্দোরের জল সংকট (Indore water crisis) গোটা দেশের উদ্বেগ বাড়িয়েছে। ভারতের সবচেয়ে স্বচ্ছ শহরের এই পরিস্থিতি বিতর্ক তৈরি করেছে। এখনও অনেকেই দূষিত জল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অনেকে। সমস্যা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। এরইমধ্যে ইন্দোরে হতে চলেছেন ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ (India vs New Zealand ODI)। টিম ইন্ডিয়া সেখানে পৌঁছে গিয়েছে। আর তারকা খেলোয়াড়রাও যে জল সংকট নিয়ে বিশেষ সতর্ক, তা স্পষ্ট করেছে শুভমানের বহুমূল্যের ওয়াটার পিউরিফায়ার (Shubman Gill water purifier)।
ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ বর্তমানে ১-১ স্কোরিংয়ে সমতায় দাঁড়িয়ে। তাই ইন্দোরে তৃতীয় ম্যাচটি বেশ তাৎপর্যপূর্ণ। তবে এবার নজর শুধু খেলার মাঠে নয়, মাঠের বাইরে আরও এক গুরুত্বপূর্ণ বিষয়ে, যা হল জল সংকটের মধ্যে সতর্কতা। ইন্দোর দেশের অন্যতম পরিষ্কার শহর হলেও সম্প্রতি জলদূষণের (Indore water crisis) ঘটনায় শহরজুড়ে দুশ্চিন্তা বেড়ে গেছে। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবং টিম ইন্ডিয়া।
দলের সব খেলোয়াড় ইন্দোরের একটি পাঁচতারা হোটেলে থাকছেন (Indian Team at Five Star Hotel)। কিন্তু হোটেল সূত্রে জানা গেছে, ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল (Indian team Captain Subhman Gill) নিজের সঙ্গে প্রায় ৩ লাখ টাকা দামের একটি আধুনিক ওয়াটার পিউরিফায়ার এনেছেন। এই যন্ত্রটি এমনভাবে তৈরি যে বাজারের বোতলজাত জল বা আর-ও জলকেও (RO Water) আবার বিশুদ্ধ করে পান করা যায়। গিল তাঁর ব্যক্তিগত হোটেল রুমেই মেশিনটি বসিয়েছেন। যদিও দলের মিডিয়া ম্যানেজার এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি- এটি সাম্প্রতিক জলদূষণের ঘটনা মাথায় রেখে নেওয়া পদক্ষেপ, নাকি ব্যক্তিগত সতর্কতা, তা পরিষ্কার হয়নি।
হোটেল ও স্টেডিয়ামে পরিষ্কার পানীয় জলের বোতল (Drinking Water Bottle), আর-ও ব্যবস্থা- সব থাকলেও ভারতীয় দল অতিরিক্ত সতর্কতা নিয়েছে বলেই জানা গেছে। এই সচেতনতা নতুন নয়। বিরাট কোহলি বরাবরই নিজের স্বাস্থ্য নিয়ে কঠোর সচেতন। পানীয় জলের ক্ষেত্রেও তাঁর নিয়ম আলাদা- তিনি নিয়মিত ফ্রান্স থেকে আমদানি করা এভিয়ান ন্যাচারাল স্প্রিং ওয়াটারই পান করেন।
এদিকে ইন্দোরের ভগীরথপুরা এলাকায় জলদূষণের কারণে পরিস্থিতি ভয়াবহ। এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে (Indore contaminated water deaths)। সরকার আদালতে ১৫ জনের মৃত্যুর তথ্য দিলেও ২১টি পরিবার ক্ষতিপূরণ পেয়েছে। ছয়জন এখনও আইসিইউতে চিকিৎসাধীন, তিনজনকে দীর্ঘসময় ধরে ভেন্টিলেশনে রাখতে হচ্ছে।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শুধু স্বাস্থ্য নয়, ভরসাও খুঁজছেন দলের সদস্যরা। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Indian Team Coach Gautam Gambhir) আগর মালওয়ার বাগলামুখী মন্দিরে গিয়ে হোম–যজ্ঞে অংশ নেন। পাশাপাশি বিরাট কোহলি ও কুলদীপ যাদব উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে দর্শন করতে যান। প্রায় দু’ঘণ্টা তাঁরা নন্দী হলে সময় কাটান। ক্রিকেটার কে. এল. রাহুলও মহাকাল মন্দিরে প্রার্থনা করেছেন।