Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন শুভমান, দুরন্ত শতরান কি ভারতের হার ঠেকাতে পারবে?

এই সেঞ্চুরি কি আদৌ ভারতকে রক্ষা করবে? ইনিংস অনবদ্য। কিন্তু সেটা কি দিনের শেষে ‘ম্যাচ-বাঁচানো’ শতক হবে?

ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন শুভমান, দুরন্ত শতরান কি ভারতের হার ঠেকাতে পারবে?

শুভমান গিল

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 July 2025 19:04

দ্য ওয়াল ব্যুরো: ওল্ড ট্র্যাফোর্ডের (Old Trafford) আকাশ কালো। তার চাইতেও কালো টিম ইন্ডিয়ার (Team India) ভবিষ্যৎ। গতকাল চতুর্থ ইনিংসে যা নিকষ আঁধার হয়ে ওঠে। স্কোরবোর্ডে যখন ০/২, বিশ্রী কায়দায় হেরে সিরিজ হাতছাড়া হওয়ার আতঙ্ক চেপে বসেছে, তখনই ব্যাট হাতে নামলেন শুভমান গিল (Shubhman Gill)।

আর তিনি নামামাত্র ধুঁকতে থাকা দলের পালস রেট ধীরে ধীরে বাড়তে শুরু করল। প্রায় কোমায় যেতে বসা, ধসের মুখে দাঁড়ানো ভারতীয় ইনিংসের অন্যতম ত্রাতা হয়ে উঠলেন শুভমান। আজ সম্পূর্ণ করলেন শতরান। ভাঙলেন স্যার ডন ব্র্যাডম্যানের (Don Bradman) ৮৭ বছরের রেকর্ড (Shubhman Gill Brakes Bradman's Record)। ইংল্যান্ডে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতরানের একমাত্র মালিক তিনিই—গিলের দখলে পাঁচ, ব্র্যাডম্যানের চার।

কিন্তু এরপরেও প্রশ্ন থেকে যাচ্ছে—এই সেঞ্চুরি কি আদৌ ভারতকে রক্ষা করবে? ইনিংস অনবদ্য। কিন্তু সেটা কি দিনের শেষে ‘ম্যাচ-বাঁচানো’ শতক হবে?

ভারত কার্যত ব্যাকফুটে। ইনিংসে হার এড়াতেই ঘাম ছুটে যাচ্ছে। আর এই বিপর্যয়ের কারণ হিসেবে উঠে এসেছে প্রথম ইনিংসে ব্যাট-বল দুই বিভাগেই ব্যর্থতা। যার ধাক্কা সামলাতে দ্বিতীয় ইনিংসে রাহুলের সঙ্গে গিলের ১৮৮ রানের জুটি—শুধুই ক্ষত ঢাকার চেষ্টামাত্র।

শতরান পূর্ণ করলেন পঞ্চম দিনের সকালে, পয়েন্টে এক চওড়া কাট শটে। না হেলমেট খুললেন, না চোখ তুললেন। কারণ তিনিও জানেন—ম্যাচ বাঁচানো দুষ্কর নয়, প্রায় দুঃসাধ্য!

যদিও এই ইনিংসের সুবাদে গিল চলতি সিরিজে পার করলেন ৭০০ রানের গণ্ডি। ভারতের টেস্ট ইতিহাসে এক সিরিজে এত রান করার কৃতিত্ব রয়েছে শুধু সুনীল গাভাসকর (৭৭৪) ও যশস্বী জয়সওয়ালের (৭১২)। অধিনায়ক হিসেবে বিদেশে প্রথমবার ৭০০-রান ক্লাবে গিল। তাঁর শতরান সংখ্যা এখন ৪। ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে কোনও ভারতীয় এতগুলো সেঞ্চুরি করেননি।

কিন্তু স্কোরবোর্ডে কী আছে? ম্যাচের ফল কোথায় যাচ্ছে? সিরিজ কোন দিকে হেলে? এই প্রশ্নগুলোই শুভমানের স্বর্ণমুকুটে কাঁটা হয়ে বিঁধছে। অসামান্য ইনিংস কি শেষমেশ বিফলে গেল না? ক্রিকেট ইতিহাস বলবে, ওল্ড ট্র্যাফোর্ডে গিল একশো করেছেন। ব্র্যাডম্যানকে টপকে গেছেন। কিন্তু দর্শক মনে রাখবে ম্যাচের ফলাফল। ঋষভ পন্থ যখন অনিশ্চিত, সেই অবস্থায় চার উইকেট হারিয়ে টেস্ট বাঁচানোর পাহাড়প্রমাণ চ্যালেঞ্জের সামনে টিম ইন্ডিয়া। ড্র ক্ষীণ আশামাত্র। ক্রমশ অস্তমিত হওয়ার অপেক্ষায়!


```