
মিস্ট্রি গার্লের সঙ্গে শিখর ধাওয়ান
শেষ আপডেট: 4 November 2024 18:22
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালে ক্রিকেটের যাবতীয় ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন শিখর ধাওয়ান। কিন্তু, হামেশাই তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শিখর ধাওয়ানের একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে।
এইচটি সিটি-র ভিডিয়োয় এক মিস্ট্রি গার্লের পাশে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে। মুম্বই বিমানবন্দরে এই বিদেশিনীর পাশেই দেখা গিয়েছে শিখরকে। আর এই ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় জল্পনা আপাতত তুঙ্গে।
গব্বরের পাশে কে এই 'সুন্দরী'? এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও অবশ্য কিছু জানতে পারা যায়নি। কিন্তু, নেট নাগরিকদের একাংশ দাবি করছেন, শিখর নাকি ইতিমধ্যে এই সুন্দরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এমনকী, তাঁরা নাকি বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন। এই ভিডিওয় শিখর ধাওয়ানকে নীল রংয়ের টি-শার্ট এবং কালো কার্গোয় দেখতে পাওয়া গিয়েছে। তবে ক্যামেরা দেখেই ওই মহিলা মুখ ঢাকার চেষ্টা করেন।
Cricketer Shikhar Dhawan spotted at the airport today with a mystery girl.
— HT City (@htcity) November 4, 2024
????: Pallav Paliwal#shikhar #shikhardhawan #cricketer pic.twitter.com/Vl4K2HCUPc
প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে শিখর ধাওয়ান এবং আয়েশা মুখোপাধ্যায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। এবার শিখরের পাশে এই বিদেশিনীকে দেখার পর সোশ্যাল মিডিয়ায় প্রেমের নয়া সমীকরণ তৈরি করা হচ্ছে। তবে এই সম্পর্কের ব্যাপারে শিখর এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে একটাও কথা বলেননি।
চলতি বছর ক্রিকেটের যাবতীয় ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন শিখর ধাওয়ান। এমনকী, আইপিএল টুর্নামেন্টেও খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট দলে বেশ অনেকদিনই শিখরকে দেখতে পাওয়া যায়নি। টিম ইন্ডিয়ার হয়ে শিখর ধাওয়ান ৩৫ টেস্ট ম্যাচে ৪০.৬১ ব্যাটিং গড় সাতটি শতরানের সৌজন্যে মোট ২,৩১৫ রান করেছেন। পাশাপাশি ১৬৭ একদিনের ম্যাচে তিনি ৪৪.১১ ব্যাটিং গড়ে মোট ৬.৭৯৩ রান করেছেন। পাশাপাশি ৬৮ টি-২০ ম্যাচে তিনি ২৭.৯২ ব্যাটিং গড়ে মোট ১,৭৫৯ রান করেছেন।