Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বান্ধবী সোফির সঙ্গে বাগদান সারলেন ধাওয়ান, হাতে হাত রেখে করলেন স্বপ্ন দেখার অঙ্গীকার

২০২৫ সালে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন ধাওয়ান ও সোফি। তারপর থেকেই ক্রিকেটপ্রেমী ও অনুরাগীদের কৌতূহল ছিল তুঙ্গে।

বান্ধবী সোফির সঙ্গে বাগদান সারলেন ধাওয়ান, হাতে হাত রেখে করলেন স্বপ্ন দেখার অঙ্গীকার

শিখর- সোফি

গার্গী দাস

শেষ আপডেট: 12 January 2026 18:48

দ্য ওয়াল ব্যুরো: ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে প্রেমিকা সোফি শাইনের (Sophie Shine) সঙ্গে বাগদানের কথা ঘোষণা করলেন। সোমবার ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে তিনি এই সুখবর ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। ছবিতে ধাওয়ানের হাতের উপর রাখা সোফির হাত, সেই সঙ্গে লেখা, “শেয়ার করা হাসি থেকে শেয়ার করা স্বপ্ন। একসঙ্গে থাকার সিদ্ধান্তে আশীর্বাদ আর ভালবাসার জন্য কৃতজ্ঞ।”

২০২৫ সালে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন ধাওয়ান ও সোফি। তারপর থেকেই ক্রিকেটপ্রেমী ও অনুরাগীদের কৌতূহল ছিল তুঙ্গে। সেই কৌতূহলেরই ইতি টানল এই বাগদান। ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামী মাসে দিল্লিতে তাঁদের বিয়ের অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে।

কে এই সোফি শাইন?

আয়ারল্যান্ডের (Ireland) নাগরিক সোফি পেশায় একজন কর্পোরেট প্রোফেশনাল। মার্কেটিং ও ম্যানেজমেন্ট (Marketing and Management) নিয়ে পড়াশোনা করেছেন লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি (Limerick Institute of Technology) এবং ক্যাসলট্রয় কলেজ (Castletroy College) থেকে। বর্তমানে আবুধাবিতে (Abu Dhabi) নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনে (Northern Trust Corporation) সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট (Second Vice President) পদে কর্মরত।

পেশাগত সাফল্যের পাশাপাশি ধাওয়ানের জীবনে তাঁর উপস্থিতি যে মানসিক স্থিরতা এনে দিয়েছে, তা কাছের মহলেই স্বীকৃত।

এটি ধাওয়ানের দ্বিতীয় বিয়ে হতে চলেছে। ২০১২ সালে তিনি আয়েশা মুখোপাধ্যায়কে (Ayesha Mukherjee) বিয়ে করেছিলেন। তাঁদের একমাত্র ছেলে জোরাভর (Zoravar)। তবে দীর্ঘ টানাপোড়েনের পর ২০২৩-এর অক্টোবরে তাঁদের বিচ্ছেদ হয়। সেই অধ্যায় পেরিয়ে সোফির হাত ধরেই ধাওয়ান নতুন করে জীবনের দিকে তাকিয়েছেন বলে মনে করছেন অনেকে।

ক্রিকেট কেরিয়ারের কথাও এই সময়ে ফিরে আসে আলোচনায়। ২০২৪ সালের অগস্টে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট (International and Domestic Cricket) থেকে অবসর ঘোষণা করেন তিনি। এক ভিডিও বার্তায় ধাওয়ান জানিয়েছিলেন, দেশের হয়ে দীর্ঘদিন খেলতে পারার শান্তি নিয়েই বিদায় নিচ্ছেন। পরিসংখ্যানও তাঁর পাশে দাঁড়ায়—১৬৭টি ওয়ানডে (ODI) ম্যাচে ৬,৭৯৩ রান, ৩৪টি টেস্টে (Test) ২,৩১৫ রান এবং ৬৮টি টি-টোয়েন্টিতে (T20I) ১,৭৫৯ রান। বিশেষ করে ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জয়ী ভারতীয় দলের অন্যতম নায়ক ছিলেন তিনি।

ক্রিকেট মাঠে আক্রমণাত্মক ব্যাটিং, আর মাঠের বাইরে হাসিমুখ, এই দুই পরিচয়েই ধাওয়ান বরাবর আলাদা। এবার জীবনের ব্যক্তিগত অধ্যায়ে নতুন সঙ্গীর হাত ধরে ‘গব্বর’ যে আরও এক ইনিংস খেলতে নামলেন, তা বলাই যায়।


```