Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বড় ধাক্কা খেলেন সাকিব আল হাসান, খেলতে নিষেধ বোর্ডের! জানুন কারণ

সম্প্রতি সাকিব আল হাসান ভারতের বিরুদ্ধে টেস্ট ম্য়াচ খেলার আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেছিলেন।

বড় ধাক্কা খেলেন সাকিব আল হাসান, খেলতে নিষেধ বোর্ডের! জানুন কারণ

বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান

শেষ আপডেট: 5 November 2024 14:56

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের কেরিয়ার আপাতত গোধূলিলগ্নে এসে দাঁড়িয়েছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে আদৌ বাংলাদেশের এই ক্রিকেটার খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সদ্য সমাপ্ত কাউন্টি চ্যাম্পিয়নশিপ রাউন্ডে আম্পায়াররা একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

সম্প্রতি ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গত ৯ থেকে ১২ সেপ্টেম্বর সমারসেটের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। সেই ম্য়াচের অনফিল্ড আম্পায়ার সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এবার ইংল্যান্ডে ঘরোয়া টুর্নামেন্ট খেলার জন্য সাকিবকে ক্লিন চিট নিতে হবে।

নিষেধ করেছে ইসিবি

সম্প্রতি সাকিব আল হাসান ভারতের বিরুদ্ধে টেস্ট ম্য়াচ খেলার আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেছিলেন। তিনি সমারসেটের বিরুদ্ধে ৬০ ওভার বল করেন এবং ৯ উইকেট শিকার করেন। এই ম্য়াচে আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন ডেভিড মিলস এবং স্টিভ ও শাঙ্ঘনেসি। কিন্তু, সাকিবের বিরুদ্ধে কে অভিযোগ করেছেন, সেই ব্যাপারে এখনও জানা যায়নি।

তবে এই অভিযোগের ব্যাপারে সাকিবকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। যদি ইংল্যান্ডে সাকিব একান্তই কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে চান, তাহলে তাঁকে আলাদা করে একটি টেস্ট দিতে হবে। যদিও তাঁর আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ব্যাপারে কোনও বাধা নেই। এটা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এরসঙ্গে আইসিসি কিংবা অন্য কোনও বোর্ডের সম্পর্ক নেই।

প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর সাকিবকে আর বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে দেখতে পাওয়া যায়নি। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার সময়ই তিনি লাল বলের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। বিদায়ী টেস্ট ম্যাচে তিনি দেশের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলেন। কিন্তু, নিরাপত্তার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁকে প্রথম একাদশে সুযোগ দেয়নি।


```