Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিপদ বাড়ল সাকিব আল হাসানের, জারি হল গ্রেফতারি পরোয়ানা

অভিযোগ, গত ১৫ ডিসেম্বর আনুমানিক ৪ কোটি ১৫ লাখ টাকার (বাংলাদেশি মুদ্রা) একটি চেক বাউন্স করেছিল।

বিপদ বাড়ল সাকিব আল হাসানের, জারি হল গ্রেফতারি পরোয়ানা

Shakib Al Hasan

শেষ আপডেট: 19 January 2025 16:48

দ্য ওয়াল ব্যুরো : ফাঁড়া যেন কিছুতেই কাটতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এবার তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। আর সেকারণেই জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। বাংলা নিউজ ২৪-এর একটি প্রতিবেদন থেকে এই খবর জানা গিয়েছে।

অভিযোগ, গত ১৫ ডিসেম্বর আনুমানিক ৪ কোটি ১৫ লাখ টাকার (বাংলাদেশি মুদ্রা) একটি চেক বাউন্স করেছিল। এই ঘটনায় সাকিব আল হাসান সহজ আরও চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সাকিব ছাড়া বাকি তিনজন অভিযুক্ত হলেন অ্যাগ্রো ফার্ম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গাজি শাহগির হোসেইন, এই সংস্থার পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।

সূত্রের খবর, সাকিবের মালিকানাধীন এই অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক কারণে IFIC ব্যাঙ্কের বনানী শাখা থেকে টাকা ধার নিয়েছিলেন। এরপর সাকিব দুটো চেক ব্যাঙ্কে জমা দিয়েছিলেন। অভিযোগ পর্যাপ্ত পরিমাণে টাকা ওই অ্য়াকাউন্টে ছিল না। সেকারণেই চেক বাউন্স করে যায়। এরপর সাকিবের ওই ফার্মকে নোটিস পাঠানো হলেও, তার কোনও জবাব পাওয়া যায়নি। অবশেষে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।


```