Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কুর্সি গরম! প্রিটোরিয়া ক্যাপিটালসের পরপর দু’নম্বর হারে বেজায় চাপে ‘কোচ’ সৌরভ

এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে একটাই প্রশ্ন—কীভাবে দ্রুত পরিস্থিতি বদলানো যায়। কারণ এসএ২০-তে ধৈর্যের জায়গা খুব অল্প।

কুর্সি গরম! প্রিটোরিয়া ক্যাপিটালসের পরপর দু’নম্বর হারে বেজায় চাপে ‘কোচ’ সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 December 2025 10:35

দ্য ওয়াল ব্যুরো: নতুন ভূমিকায় শুরুটা মোটেই স্বস্তির নয়। এসএ২০ লিগে (SA20) হেড কোচ হিসেবে প্রথম মরশুমেই চাপ বাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals) টানা দু’ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, বাস্তব কিন্তু কঠিন।

শুরুতেই ধাক্কা, দু’ম্যাচেই হার

মরশুমের প্রথম ম্যাচেই জো’বার্গ সুপার কিংসের (Jo’Burg Super Kings) কাছে পরাজয়ের পর সোমবার আরও বড় ধাক্কা। গকেবেরহায় (Gqeberha) সেন্ট জর্জেস পার্কে (St George’s Park) সানরাইজার্স ইস্টার্ন কেপের (SunRisers Eastern Cape) কাছে ৪৮ রানে পরাস্ত হওয়া। ছ’দলের লিগে টানা দুই মানে প্লে-অফের লড়াইয়ে আগেভাগে চাপ।

সৌরভকে কোচ হিসেবে আনার সময় প্রিটোরিয়া শিবিরে বার্তা ছিল স্পষ্টএবার ফল চাই। দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) প্রশাসনিক ভূমিকায় কাজ করার অভিজ্ঞতা থাকলেও মাঠের কোচ হিসেবে এটাই তাঁর প্রথম বড় চ্যালেঞ্জ। পাশে সহকারী কোচ হিসেবে প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার শন পোলক (Shaun Pollock)। তবু ফল না এলে প্রশ্ন উঠবেই।

ডি ককের তাণ্ডব, প্রিটোরিয়ার ব্যর্থ চেজ

ব্যাট করতে নেমে সানরাইজার্স শুরু থেকেই ম্যাচের দখল নেয়। কুইন্টন ডি কক (Quinton de Kock) ৪৭ বলে ৭৭ রানের ইনিংসে গ্যালারি মাতানপাঁচটি চার, ছ’টি ছক্কা। সঙ্গে ম্যাথিউ ব্রিটজকের (Matthew Breetzke) ঝড়ো ৫২ (৩৩ বলে)। দু’জনে মিলে দ্বিতীয় উইকেটে ১১৬ রানের জুটি গড়ে খেলা একতরফা করে দেন। শেষদিকে জর্ডান হারম্যান (Jordan Hermann) ২০ বলে ৩৭ রান তুলে স্কোর দাঁড় করান ১৮৮/৬।

জবাবে প্রিটোরিয়ার ইনিংস কখনওই গতি পায়নি। পাওয়ারপ্লেতেই মার্কো জানসেন (Marco Jansen) ফেরান ব্রাইস পারসন্সকে (Bryce Parsons)। শাই হোপ (Shai Hope) ৩৬ রানে থামেন অ্যাডাম মিলনের (Adam Milne) বলে। ম্যাচের টার্নিং পয়েন্ট আসে ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) আউটেলুইস গ্রেগরির (Lewis Gregory) প্রলোভনে বড় শট, গভীরে ব্রিটজকে’র হাতে ক্যাচ। এরপর মিলনে ৪/২৫ নিয়ে কার্যত গুটিয়ে দেন ক্যাপিটালসকে।

দ্রুত ঘুরে দাঁড়ানোর তাগিদ

দুই ম্যাচে ব্যাটিং-বোলিং-কৌশলসব বিভাগেই ফাঁক স্পষ্ট। অধিনায়ক কেশব মহারাজের (Keshav Maharaj) নেতৃত্বে দলকে দ্রুত ঘুরে দাঁড়াতেই হবে, না হলে টানা তৃতীয় মরশুম প্লে-অফের বাইরে থাকার আশঙ্কা বাড়বে। সময় কিন্তু কম। ৩১ ডিসেম্বর কেপ টাউনে (Cape Town) মুম্বই ইন্ডিয়ান্স কেপ টাউনের (MI Cape Town) বিরুদ্ধে পরের ম্যাচ। এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে একটাই প্রশ্নকীভাবে দ্রুত পরিস্থিতি বদলানো যায়। কারণ এসএ২০-তে ধৈর্যের জায়গা খুব অল্প। আর কুর্সি যে ইতিমধ্যেই গরম, তা বোঝা যাচ্ছে স্পষ্টই।


```