Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সমালোচকদের যোগ্য জবাব, বাংলাদেশকে উড়িয়ে সেঞ্চুরি স্যামসনের

অল্পের জন্য রক্ষা পেল ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তী অলরাউন্ডার যুবরাজ সিংয়ের রেকর্ড।

সমালোচকদের যোগ্য জবাব, বাংলাদেশকে উড়িয়ে সেঞ্চুরি স্যামসনের

দুর্দান্ত শতরান করলেন সঞ্জু স্যামসন

শেষ আপডেট: 12 October 2024 20:30

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে আপাতত যেটা চলছে, সেটাকে খেলা বলা যায় না। বরং ছেলেখেলা বলা যেতে পারে। সৌজন্যে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন। যে আগুন মেজাজে তিনি ব্যাট করছেন, তাতে একেবারে ছারখার হয়ে যাচ্ছেন বাংলাদেশের বোলাররা। ইতিমধ্যে দুরন্ত শতরানে (৪০ বলে ১০০ রান) নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন। অবশেষে ১১১ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান।

তৃতীয় টি-২০ ম্য়াচে শুরু থেকেই রণংদেহি মেজাজে দেখতে পাওয়া গিয়েছিল মাত্র ২২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। অনেকে ইতিমধ্যে বলতে শুরু করেছেন, শনিবারের রাতে সঞ্জু যেন বাংলাদেশের বিরুদ্ধে খেলছিলেন না। তিনি সেই সকল সমালোচকদের বিরুদ্ধে খেলছিলেন যাঁরা বলেছিলেন এই ম্য়াচে সঞ্জুর পরিবর্তে জীতেশ শর্মাকে সুযোগ দেওয়া হোক।

এদিকে আবার অল্পের জন্য রক্ষা পেল ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তী অলরাউন্ডার যুবরাজ সিংয়ের রেকর্ড। টি-২০ বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়ে ছিলেন। কিন্তু, হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আয়োজিত তৃতীয় টি-২০ ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকালেন সঞ্জু।

দশম ওভারে বল করতে এসেছিলেন রিশাদ হোসেন। ওভারের প্রথম বলটায় কোনও রান করতে পারেননি সঞ্জু। দ্বিতীয় বলে তিনি সামনের পা থেকে বলটা তুলে ছক্কা হাঁকান। তৃতীয় বলটা লং অফের উপর দিয়ে পাঠালেন মাঠের বাইরে। চতুর্থ বলটা একেবারে স্ট্রেট ড্রাইভে ছক্কা হাঁকালেন তিনি। পঞ্চম বলে লং লেগের উপর দিয়ে। ওভারের শেষ বলটা পুল করে ছক্কা হাঁকালেন তিনি।


```