Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মেজাজ হারালেন বিরাট, কী বলেছিলেন কোহলি? প্রথম প্রতিক্রিয়া কনস্টাসের

কোহলির এই আচরণ নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হচ্ছে।

মেজাজ হারালেন বিরাট, কী বলেছিলেন কোহলি? প্রথম প্রতিক্রিয়া কনস্টাসের

বিরাট বিতর্ক নিয়ে মুখ খুললেন কনস্টাস

শেষ আপডেট: 26 December 2024 10:18

দ্য ওয়াল ব্যুরো : বিরাট কোহলির সঙ্গে ঝামেলা নিয়ে শেষপর্যন্ত মুখ খুললেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাস। বৃহস্পতিবার থেকে (২৬ ডিসেম্বর) ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হয়েছে। দ্বিতীয় সেশনের পর অস্ট্রেলিয়া জোড়া উইকেট হারিয়ে ১৭৬ রান করেছে।

এই ম্যাচে একটি অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। হাঁটুর বয়সি কনস্টাসকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছেন কিং কোহলি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। তবে শুধুমাত্র ধাক্কাই নয়, তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে।

এই ম্যাচে কনস্টাস ৬০ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। আউট হওয়ার পর তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে রাগের মাথায় কোহলি তাঁকে কী বলেছেন? জবাবে এই অজি ব্যাটার যথেষ্ট বিচক্ষণ উত্তর দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, 'আমরা দুজনেই যথেষ্ট আবেগপ্রবণ। আমি ব্যাপারটা ভাল করে বুঝতেই পারিনি। নিজের গ্লাভস ঠিক করছিলাম। আচমকা একটা কাঁধের ধাক্কা খেলাম। তবে এটা একেবারেই সামান্য একটা ঘটনা। ক্রিকেটে এমনটা হতেই পারে।'

কোহলির এই আচরণ নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হচ্ছে। অবস্থা এতটাই জটিল হয়েছিল যে শেষপর্যন্ত আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি ঠাণ্ডা হয়। আশঙ্কা করা হচ্ছে, সিডনি টেস্ট ম্যাচে হয়ত তাঁকে নির্বাসনের কোপেও পড়তে হবে। যদিও এই ব্যাপারে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।


```