Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

জীবনের ঝুঁকি নিয়ে শর্ট লেগে ক্যাচ ধরে বড় চোট পেলেন সাই, চলতি টেস্টে কি ফিরতে পারবেন?

শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সাই ক্যাচ ধরে ভারতকে উইকেট এনে দিলেও তিনিও মারাত্মক আহত হয়েছেন। চলতি টেস্টে তিনি ফিরতে পারবেন কি না, সেই নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। 

জীবনের ঝুঁকি নিয়ে শর্ট লেগে ক্যাচ ধরে বড় চোট পেলেন সাই, চলতি টেস্টে কি ফিরতে পারবেন?

চোট পাওয়ার পর সাই সুদর্শনের সঙ্গে সতীর্থরা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 11 October 2025 18:15

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেটে স্পিনারদের বিরুদ্ধে সিলি পয়েন্ট বা শর্ট লেগে ফিল্ডার রাখা খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই দুই স্থানেই ফিল্ডিং করা খুবই ঝুঁকি পূর্ণ। ব্যাটারের থেকে এই দুই স্থানের দূরত্ব খুবই কম। তাই জোরাল শট যখন তখন লাগতে পারে ফিল্ডারের দেহে। এদিন সাই সুদর্শন এমন ঝুঁকি নিয়েই ক্যাচ ধরে (Sai Sudharsan, Catchভারতকে উইকেট এনে দিয়েছেন।

শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সাই ক্যাচ ধরে ভারতকে উইকেট এনে দিলেও তিনিও মারাত্মক আহত হয়েছেন। চলতি টেস্টে তিনি ফিরতে পারবেন কি না, সেই নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার, দিল্লিতে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে (India vs West Indies Second Test) ঘটনাটি ঘটে।

দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের অষ্টম ওভার চলছিল। রবীন্দ্র জাদেজা বল করছিলেন। দ্বিতীয় বলের মুখোমুখি ছিলেন জন ক্যাম্পবেল। জাদেজার বোলিংয়ে তিনি একটি সুইপ শট মারেন। শটটি সরাসরি শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সাই সুদর্শনের বুকে লাগে। তার বুকে হাত ছিল, তাই বলটি তার হাতে লাগে এবং তারপর কোনওভাবে বলটি ধরতে সক্ষম হ, যার ফলে ক্যাম্পবেল আউট হয়ে যান

ক্যাম্পবেলও এই ক্যাচ দেখে অবাক হয়ে যান। একজন ব্যাটার প্রায়শই এইভাবে আউট হন যখন তার ভাগ্য খারাপ থাকে। টিম ইন্ডিয়াও অবাক হয়েছিল, কারণ এই ঘটনায় সুদর্শনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বলটি সরাসরি তার শরীরে লেগে প্রচণ্ড জোরে আঘাত করে। ফিজিওকে তার হাতে আইস প্যাক লাগাতে দেখা যায়। তৃতীয় সেশনেও সুদর্শন আর ফিল্ডিং করেননি। তার জায়গায় দেবদত্ত পাদিক্কাল ফিল্ডিং করতে নামেন


```