বিমানবন্দরে বাস থেকে নামার পর রোহিতকে অটোগ্রাফ দিতেও দেখা গিয়েছে। একসঙ্গেই বাস থেকে নামেন বিরাট, রোহিত এবং ওডিআই দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার।

বিরাট ও রোহিত
শেষ আপডেট: 15 October 2025 15:28
দ্য ওয়াল ব্যুরো: বুধবার দুই দফায় অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছে টিম ইন্ডিয়া (India Australia Tour)। ক্যাঙারুর দেশে টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজ খেলবে গৌতম গম্ভীরের ছাত্ররা। দুটি সিরিজেই হবে তিনটি করে ম্যাচ।
এদিন সকালে টিম ইন্ডিয়ার বেশ কিছু সদস্য অস্ট্রেলিয়া যাওয়ার জন্য দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) উপস্থিত হন। যাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন দুই অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিও (Rohit Sharma, Virat Kohli)। এই দুই তারকাকে এক ঝলক দেখার জন্য বিমানবন্দরে এদিন উপচে পড়েছিল ভিড়।
Rohit Sharma giving autograph to fan at Delhi airport as he left for Australia.❤️🇮🇳 pic.twitter.com/EEdgwpOd5M
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) October 15, 2025
বিমানবন্দরে বাস থেকে নামার পর রোহিতকে অটোগ্রাফ দিতেও দেখা গিয়েছে। একসঙ্গেই বাস থেকে নামেন বিরাট, রোহিত এবং ওডিআই দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। দিল্লি বিমানবন্দরে অন্যান্য যে ক্রিকেটারদের দেখা গিয়েছে, তাঁরা হলেন- অধিনায়ক শুভমান গিল, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল, হর্ষিত রাণা, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং ও নীতিশ রেড্ডি। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, খেলোয়াড়দের প্রথম দল সকালের ফ্লাইটে রওনা হয়েছে এবং দ্বিতীয় দল সন্ধ্যায় রওনা হবে।
Rohit Sharma, Virat Kohli & Shreyas Iyer in Team Bus at Delhi Airport for Australia tour. 👐🇮🇳 pic.twitter.com/LiBjnj1YfF
— Rohit Sharma Fan (@hitmanfanfollow) October 15, 2025
শুভমান গিলকে এই সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। টেস্টের পর তিনি এখন ওডিআই দলেরও নেতৃত্ব দেবেন। রোহিত শর্মাকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তিনি ওপেনার হিসাবে খেলবেন। তবে, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে কোহলি এবং রোহিত উভয়ের খেলা নিয়ে সন্দেহ রয়েছে। আগামী বছরগুলিতে ভারত তুলনামূলকভাবে কম ৫০ ওভারের ম্যাচ খেলবে। দল নির্বাচনের সময় নির্বাচক প্রধান অজিত আগারকর বলেছিলেন, পরবর্তী ওডিআই বিশ্বকাপের জন্য বিরাট ও রোহিত প্রতিশ্রুতিবদ্ধ নন।
🚨Virat Kohli at Delhi Airport, leaving for Australia ahead of the ODI series🚨#ViratKohli #RohitSharma pic.twitter.com/3PfFV3JjwH
— Shailesh Kumar (@KumarShail794) October 15, 2025
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বিরাট ও কোহলি ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এর কিছুদিন পরেই তাঁরা টেস্ট ক্রিকেটকেও আলবিদা জানান।এখন তাঁরা কেবল ওডিআই ক্রিকেটে সক্রিয়।
প্রথম ওয়ানডে পার্থে ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। এরপর ২৩ অক্টোবর অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডে এবং ২৫ অক্টোবর সিডনিতে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই ম্যাচগুলি ২৯ অক্টোবর, ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর এবং ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।