Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘অপমান এড়াতে আর সম্মান রাখতে অস্ট্রেলিয়া সিরিজ শেষে অবসর নিক রোহিত’, কে দিলেন এমন পরামর্শ?

বিশ্বকাপকেই পাখির চোখ করবেন রোহিত? নাকি অস্ট্রেলিয়ার মাঠে শেষবারের মতো ব্যাট হাতে নামবেন নিজের যোগ্যতা প্রমাণে?

‘অপমান এড়াতে আর সম্মান রাখতে অস্ট্রেলিয়া সিরিজ শেষে অবসর নিক রোহিত’, কে দিলেন এমন পরামর্শ?

রোহিত শর্মা

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 October 2025 13:49

দ্য ওয়াল ব্যুরো: তবে কি অস্ট্রেলিয়া সফরই (Australia Tour 2025) হতে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma) বর্ণময় কেরিয়ারের শেষ অধ্যায়? ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) ঘুরপাক খাচ্ছে এই একটিমাত্র প্রশ্ন। এবার সেই বিতর্কে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ব্যাটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। তাঁর সোজাসাপটা মত, ‘অসম্মান এড়াতে আর আত্মসম্মান ধরে রাখতে রোহিতের উচিত অস্ট্রেলিয়া সিরিজের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো!’

তাঁকে ওয়ানডে নেতৃত্ব থেকে সরানোর সিদ্ধান্তে (Captaincy Change) ইতিমধ্যেই তোলপাড় ভারতীয় ক্রিকেট। শুভমান গিলকে (Shubman Gill) নতুন অধিনায়ক ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। রোহিত থাকছেন দলে, কিন্তু সাধারণ সদস্য হিসেবে। আর এই ভরকেন্দ্র বদলের মধ্যেই তিওয়ারির বক্তব্যে নতুন মাত্রা যোগ হয়েছে।

সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে মনোজ লেখেন, ‘রোহিতকে আমি সবসময় সম্মান করি। কিন্তু এখন ওর ভাবার সময় এসেছে—আর কতদিন! নেতৃত্ব চলে গেছে, পরের প্রজন্ম তৈরি হচ্ছে। অসম্মানিত হওয়ার আগে নিজের শর্তে সরে দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ। আমি মনে করি, অস্ট্রেলিয়া সফরই ওর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ হওয়া উচিত!’

তিওয়ারির এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কেউ বলছেন, তিক্ত হলেও বাস্তব তো এটাই। আবার অনেকের মত, রোহিতের এখনও অনেক কিছু দেওয়ার আছে—বিশেষত তাঁর অভিজ্ঞতা আর ব্যাটিং গভীরতা বিশ্বকাপের মতো হাইভোল্টেজ আসরে ভারতের (India) জন্য বড় সম্পদ।

রোহিত শর্মা আপাতত চুপ। কিন্তু দেশের ক্রিকেটমহলে এখন একটাই প্রশ্ন ঘুরছে—তিনি কি তিওয়ারির পরামর্শ শুনবেন? বিশ্বকাপকেই পাখির চোখ করবেন? নাকি অস্ট্রেলিয়ার মাঠে শেষবারের মতো ব্যাট হাতে নামবেন নিজের যোগ্যতা প্রমাণে?


```