Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রোহিত শর্মা হেড কোচ গম্ভীরের রেকর্ড ভাঙতে চলেছেন! কানপুর টেস্টে বিরল নজির

রোহিত শর্মা কানপুর টেস্টে অজিঙ্ক রাহানে এবং মুরলি বিজয়ের রেকর্ডও ভাঙতে পারেন।

রোহিত শর্মা হেড কোচ গম্ভীরের রেকর্ড ভাঙতে চলেছেন! কানপুর টেস্টে বিরল নজির

গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা

শেষ আপডেট: 25 September 2024 18:29

দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল আপাতত দুর্দান্ত পারফরম্যান্স করছে। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে হিটম্যানের নেতৃত্বে টিম ইন্ডিয়া আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দল টাইগার বাহিনীকে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচটা কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ম্যাচে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরের একটি রেকর্ড ভাঙতে মাঠে নামবেন। মাত্র কয়েকটা রান করলেই তিনি এই রেকর্ড ভাঙতে পারবেন।

চেন্নাইয়ে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে রোহিত শর্মার ব্যাট একেবারে গর্জন করতে পারেনি। দুটো ইনিংসেই তিনি রীতিমতো ফ্লপ হয়েছেন। দুই ইনিংস মিলিয়ে তিনি মোট ১১ রান করেছেন। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের রেকর্ড ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন।

 আসলে গৌতম গম্ভীর তাঁর টেস্ট কেরিয়ারে ৫৮ ম্যাচের ১০৪ ইনিংসে মোট ৪,১৫৪ রান করেছেন। এরমধ্যে ৯ সেঞ্চুরি এবং ২২ হাফসেঞ্চুরি রয়েছে। তবে গম্ভীরের রেকর্ড ভাঙতে রোহিতকে আর মাত্র ৭ রান করতে হবে। যদি কানপুর টেস্ট ম্যাচে রোহিত ৭ রান করতে পারেন, তাহলেই তিনি গম্ভীরকে টেক্কা দিতে পারবেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আপাতত ৬০ ম্যাচের ১০৩ ইনিংসে ৪,১৪৮ রান করেছেন।

পাশাপাশি রোহিত শর্মা কানপুর টেস্টে অজিঙ্ক রাহানে এবং মুরলি বিজয়ের রেকর্ডও ভাঙতে পারেন। রাহানে এবং মুরলি বিজয় দুজনেই টেস্ট ক্রিকেটে ১২টি করে শতরান করেছেন। অন্যদিকে, রোহিত শর্মাও কানপুর টেস্টে এই একই সংখ্যক শতরান করেছেন। সেক্ষেত্রে কানপুরে যদি রোহিতের ব্যাট থেকে একটা শতরান বেরিয়ে আসে, তাহলেই তিনি আরও একটি রেকর্ড কায়েম করতে পারবেন।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবেও রোহিত শর্মার পরিসংখ্যান একেবারে নজরকাড়া। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স করেছে। যদি টিম ইন্ডিয়া ২০২৫ বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে, তাহলে রোহিতের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই নিয়ে দ্বিতীয়বার WTC ফাইনালে উঠবে।


```