Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

'অতীত ঘেঁটে লাভ নেই', অজি সাংবাদিককে উচিত শিক্ষা দিলেন রোহিত শর্মা

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দল শেষবার যখন অ্যাডিলেডে খেলেছিল, সেইসময় দ্বিতীয় ইনিংসে তারা ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল।

'অতীত ঘেঁটে লাভ নেই', অজি সাংবাদিককে উচিত শিক্ষা দিলেন রোহিত শর্মা

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 5 December 2024 14:22

দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার তুলনায় ভারতীয় ক্রিকেট দল যে গোলাপি বলে টেস্ট ম্যাচ নেহাতই হাতেগোনা খেলেছে, তা বলা যেতেই পারে। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা জানালেন, এটা কোনও ব্যাপারই নয়। তাঁর কথায়, এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য ভারতীয় ক্রিকেট দল মানসিকভাবে অনেকটাই শক্তিশালী।

দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন রোহিত শর্মা। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল যেভাবে পারফরম্য়ান্স করেছে, তার প্রশংসা করলেন হিটম্যান। সাফ জানিয়ে দিলেন, আমরা অ্যাডিলেড চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য মুখিয়ে রয়েছি।

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দল শেষবার যখন অ্যাডিলেডে খেলেছিল, সেইসময় দ্বিতীয় ইনিংসে তারা ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। সেই আতঙ্কের কথা মনে করালেও, রোহিত বিন্দুমাত্র উদ্বেলিত হলেন না। বরং তিনি বললেন, 'অতীত নিয়ে ঘেঁটে লাভ নেই। প্রত্যেকটা দিন আমাদের কাছে নতুন। এর উপরই জোর দেওয়া ভালো।'

রোহিতের কথায়, 'আমরা যখন থেকে ক্রিকেট খেলা শুরু করেছিলাম, তখন থেকেই শেখানো হয়েছিল যে প্রত্যেকটা দিন নতুন করে শুরু করতে হয়। আগের দিন ৯০ কিংবা ৯৯ রানে ব্যাট করলেও, পরেরদিন একেবারে শূন্য থেকে শুরু করতে হয়। নতুন দিন আপনার কাছে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে। বোলারদের পরিকল্পনাও আলাদা হবে। আমরা এত বছর ধরে ক্রিকেট খেললেও, আজও আমরা আগামীদিনের জন্য অপেক্ষা করে থাকি।'


```