Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

AUS vs IND: ২২৩ দিন পর মাঠে নেমে ৮ রান করলেও ইতিহাস গড়লেন রোহিত শর্মা

তিনি পঞ্চম ভারতীয় খেলোয়াড় হিসাবে ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে খেলছেন।

AUS vs IND: ২২৩ দিন পর মাঠে নেমে ৮ রান করলেও ইতিহাস গড়লেন রোহিত শর্মা

রোহিত শর্মা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 19 October 2025 11:58

দ্য ওয়াল ব্যুরো: রবিবার মাঠে নামার সঙ্গে সঙ্গেই ইতিহাস তৈরি করলেন রোহিত শর্মা (Australia vs India)। যদিও তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে (Australia vs India) ৮ রান করেছেন। ক্রিকেটের তিনটি ফরম্যাটেই রোহিতের কেরিয়ারের এক অসাধারণ রেকর্ড রয়েছে। তিনি ২৭৩টি ওয়ানডে৬৭টি টেস্ট এবং ১৫৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ভারতের হয়ে সর্বাধিক টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলার রেকর্ডও তাঁর দখলে।

রোহিত ইতিমধ্যে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটকে অবসর জানিয়েছেন। তিনি কেবল ওয়ানডে খেলছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে নামার সঙ্গে সঙ্গেই তিনি ইতিহাস তৈরি করেন। তিনি পঞ্চম ভারতীয় খেলোয়াড় হিসাবে ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে (500 International Match) খেলছেন।

সচিন তেন্ডুলকর ৬৬৪টি ম্যাচ (৪৬৩টি ওয়ানডে, ২০০টি টেস্ট১টি টি-টোয়েন্টি) খেলে তালিকার শীর্ষে রয়েছেন। তার পরে আছেন মাহেলা জয়াবর্ধনে (৬৫২টি), কুমার সাঙ্গাকারা (৫৯৪টি), সনথ জয়সূর্যরিকি পন্টিংবিরাট কোহলিএমএস ধোনিশহিদ  আফ্রিদিজ্যাক ক্যালিস এবং রাহুল দ্রাবিড়ের মতো অন্যান্য ক্রিকেটাররা।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটাররা

৬৬৪ - সচিন তেন্ডুলকর

৬৫২ - এম জয়াবর্ধনে

৫৯৪ - কে সাঙ্গাকারা

৫৮৬ - সনথ জয়সূর্য

৫৬০ - রিকি পন্টিং

৫৫১ - বিরাট কোহলি

৫৩৮ - এমএস ধোনি

৫২৪ - শহিদ আফ্রিদি

৫১৯ - জ্যাক ক্যালিস

৫০৯ - রাহুল দ্রাবিড়

৫০০ - রোহিত শর্মা


```