Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

অস্ট্রেলিয়ায় কেন বারংবার ফ্লপ হচ্ছেন রোহিত? জানুন আসল কারণ

অ্যাডিলেড টেস্টে ৬ নম্বরে ব্যাট করতে নেমে তিনি ডাঁহা ফেল করেছিলেন।

অস্ট্রেলিয়ায় কেন বারংবার ফ্লপ হচ্ছেন রোহিত? জানুন আসল কারণ

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 18 December 2024 06:54

দ্য ওয়াল ব্যুরো : চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এখনও পর্যন্ত নজর কাড়তে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচেও তিনি ফ্লপ হয়ে যান। প্রথম ইনিংসে তিনি মাত্র ১০ রানই করলেন।

পাশাপাশি টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলির পারফরম্যান্সও সমালোচনার শিকার হয়েছে। তবে রোহিতের এই টানা খারাপ পারফরম্যান্স নিয়ে অবশেষে মুখ খুললেন টিম ইন্ডিয়ার টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা। তিনি মনে করেন, রোহিত যে নিজের ব্যাটিং অর্ডার পরিবর্তন করেছেন, সেকারণেই তাঁকে সমস্যার মুখে পড়তে হচ্ছে।

গাব্বা টেস্টে ৬ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রোহিত শর্মা। ব্যক্তিগত কারণে তিনি এই সিরিজের প্রথম ম্যাচটা খেলতে পারেননি। এরপর দ্বিতীয় ম্যাচে তিনি কামব্যাক করেন। কিন্তু, টিম ইন্ডিয়ার হয়ে মিডল অর্ডারে তাঁকে ব্যাট করতে দেখা যায়। 

অ্যাডিলেড টেস্টে ৬ নম্বরে ব্যাট করতে নেমে তিনি ডাঁহা ফেল করেছিলেন। এই ব্যাপারে পূজারা বললেন, 'ওপেনিংয়ের বদলে মিডল অর্ডারে ব্যাট করতে নেমেই রোহিত শর্মা নিজের ছন্দ হারিয়ে ফেলেছেন।'

স্টার স্পোর্টসের একটি বিশ্লেষণী আলোচনায় চেতেশ্বর পূজারা বললেন, 'রোহিত যে বলটা ড্রাইভ করার চেষ্টা করেছিলেন, সেটা একেবারে লেংথ বল ছিল না। বরং রোহিত বলটা পাঞ্চ করার চেষ্টা করেছিলেন। যদিও বলটা ডিফেন্ড করা উচিত ছিল। যেহেতু রোহিতের ব্যাটে এখন রান আসছে না, তাই ও যথেষ্টই চাপে রয়েছে।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আগে রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে দেখতে পাওয়া যেত। আপাতত তিনি ৬ নম্বরে ব্যাট করতে নামছেন। এই পরিস্থিতিতে প্রাথমিকভাবে অনেকসময়ই সাফল্য পাওয়া যায় না। কারণ ছন্দটা ধরতে একটু হলেও সময় লাগে।'


```