Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয়পুরে ‘রোহিত-জ্বর’! দশ হাজারি ভিড়, স্লোগানে মুখরিত সওয়াই মানসিং স্টেডিয়াম

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে রোহিত হয়েছেন ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে সেই সম্মান পেয়েছেন বিরাট।

জয়পুরে ‘রোহিত-জ্বর’! দশ হাজারি ভিড়, স্লোগানে মুখরিত সওয়াই মানসিং স্টেডিয়াম

রোহিত শর্মা

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 December 2025 12:47

দ্য ওয়াল ব্যুরো: শহরটা জয়পুর। কিন্তু সওয়াই মানসিং স্টেডিয়ামের গ্যালারি জুড়ে যে ডেসিবেলে স্লোগান উঠছে, তাতে মনে হওয়া স্বাভাবিক ম্যাচ বুঝি ওয়াংখেড়েতে! ‘মুম্বই চা রাজা’ ধ্বনিতে মুখরিত ময়দান। সাত বছর পর বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) ফিরেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। যে প্রত্যাবর্তন দেখতে বুধবার সকাল থেকেই ঢল নামল দশ হাজারেরও বেশি দর্শকের।

ফ্রি এন্ট্রি, সকাল থেকেই গ্যালারি ভরতি

মুম্বই বনাম সিকিম ম্যাচে (Sikkim) রাজ্য সংস্থার তরফে ফ্রি এন্ট্রির ঘোষণা ছিল আগেই। ফলে খেলা শুরুর অনেক আগে থেকে স্টেডিয়ামের বাইরে লাইন জমতে থাকে। মুম্বই দলের বাস ঢোকার আগেই কয়েক হাজার সমর্থক গ্যালারিতে বসে পড়েন। লক্ষ্য একটাই—ঘরোয়া ক্রিকেটে ভারতের অন্যতম সফল ওয়ানডে ব্যাটারকে (ODI batter) চোখের সামনে দেখা।

ওয়ার্ম-আপে নামতেই গর্জে ওঠে গ্যালারি। রোহিতের সঙ্গে ব্যাটিং গ্রুপে থাকা সরফরাজ খান ও তাঁর ভাই মুশির খানকেও (Musheer Khan) ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সমর্থকেরা। অধিনায়ক শার্দূল ঠাকুরের (Shardul Thakur) নেতৃত্বাধীন মুম্বই একাদশের দিকে নজর ছিল সবার।

টিভিতে নেই ম্যাচ, তাই মাঠেই উৎসব

খেলার কোনও লাইভ সম্প্রচার বা স্ট্রিমিং হচ্ছে না। সেই কারণে মাঠে হাজিরার তাগিদ আরও বেড়ে যায়। রোহিতও আবেগের জবাব দেন। বাউন্ডারির ধারে ফিল্ডিং করতে গিয়ে বারবার হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানান। শুরুতে স্লিপে দাঁড়ানো প্রাক্তন অধিনায়ককে ঘিরে মুহূর্তে আন্তর্জাতিক ম্যাচের আবহ তৈরি হয় সওয়াই মানসিং স্টেডিয়ামে। টস জিতে সিকিম ব্যাট করার সিদ্ধান্ত নিলেও গ্যালারি ফাঁকা হয়নি। সবার অপেক্ষা—দ্বিতীয় ইনিংসে রোহিতের ব্যাটিং দেখার জন্য।

ঘরোয়া ময়দানে রোহিত-কোহলির প্রত্যাবর্তন

এই দিনটা ভারতীয় ঘরোয়া ক্রিকেটের জন্য স্পেশ্যাল। বহু বছর পর একই দিনে ঘরোয়া পঞ্চাশ ওভারের মঞ্চে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি (Virat Kohli)। রোহিত শেষবার বিজয় হাজারেতে খেলেছিলেন ২০১৮ সালের নকআউটে। কোহলির শেষ উপস্থিতি আরও পুরনো—২০০৯ সালে দিল্লির হয়ে। যিনি এদিন দিল্লির (Delhi) হয়ে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিরুদ্ধে খেলতে নেমেছেন বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে (BCCI Centre of Excellence)। যা আয়োজিত হচ্ছে বন্ধ দরজার আড়ালে। আগে নির্ধারিত এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) খেলার অনুমতি দেয়নি কর্নাটক সরকার—জুন মাসের মর্মান্তিক পদপিষ্টের ঘটনার পর থেকেই বড় ম্যাচ থেকে কার্যত দূরে এই মাঠ।

কেন দুটি ম্যাচ এত গুরুত্বপূর্ণ?

বিসিসিআইয়ের (BCCI) নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের অন্তত দু’টি ঘরোয়া ৫০ ওভারের ম্যাচ খেলতেই হবে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর রোহিত ও কোহলি এখন শুধুমাত্র ওয়ানডেতে নামেন। ফলে ম্যাচ ফিটনেস ধরে রাখতে ঘরোয়া ক্রিকেটই ভরসা।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে রোহিত হয়েছেন ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে সেই সম্মান পেয়েছেন বিরাট। আন্তর্জাতিক ফর্ম বজায় রাখতেই এবার ঘরোয়া মঞ্চে ফেরা—আর জয়পুরে যে উন্মাদনা দেখা গেল, তা বুঝিয়ে দিল, বুড়ো হাড়ের ভেল্কি আজও এতটুকু কমেনি।


```