Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বলিউডই কি পরের স্টপ? ‘স্ট্রেঞ্জার থিংসে’র নেটফ্লিক্স প্রোমোয় আলো কেড়ে জল্পনা বাড়ালেন রোহিত

ক্রিকেট হোক বা ক্যামেরা—রোহিত শর্মা জানেন, স্পটলাইট কীভাবে নিজের করে নিতে হয়। নেটফ্লিক্সের এই প্রোমো তারই আরেকটা প্রমাণ।

বলিউডই কি পরের স্টপ? ‘স্ট্রেঞ্জার থিংসে’র নেটফ্লিক্স প্রোমোয় আলো কেড়ে জল্পনা বাড়ালেন রোহিত

রোহিত শর্মা

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 December 2025 18:55

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট মাঠে যেমন তিনি ঠান্ডা মাথার ব্যাটার, ক্যামেরার সামনেও ধরা দিল সেই একই আত্মবিশ্বাস। নেটফ্লিক্সের নতুন প্রোমো ভিডিওতে (Rohit Sharma Stranger Things) ‘স্ট্রেঞ্জার থিংস’ (Stranger Things) রিলিজের আগে কার্যত সমস্ত গ্ল্যামার চুরি করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ক্রিকেট আর পপ-কালচারের এই মজাদার ক্রসওভার ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় (Rohit Sharma Stranger Things)। কেউ বলছেন ‘পারফেক্ট স্ক্রিপ্ট’, কেউ আবার মজার ছলে লিখছেন‘ক্রিকেটের পর বলিউডের দরজাও খুলে রাখলেন রোহিত!’

ড্রেসিংরুমে ‘কোচ রোহিত’, তারপরই টুইস্ট!

প্রোমোটা (Rohit Sharma Stranger Things) শুরু হয় একেবারে ক্রিকেটীয় মেজাজে। ড্রেসিংরুমে ঢুকে রোহিতের সেই চেনা কর্তৃত্বপূর্ণ গলা।মুহূর্তে বদলে যায় আবহ। তার আগে অবশ্য হালকা মুড, ‘কই শেহরি বাবু দিল লেহরি বাবু’ গানে নাচযা স্পষ্ট ইঙ্গিত করছে রোহিত, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও শার্দূল ঠাকুরের (Shardul Thakur) পুরনো ভাইরাল ভিডিওর দিকে!

ঠিক এরপরই রোহিত পুরোপুরি ‘ম্যাচ মোডে’। সংলাপ শুনে প্রথমে মনে হয় বড় কোনও ক্রিকেট ম্যাচের ফাইনালের কথা বলছেন। ‘বয়স নয়, কেরিয়ার নয়পুরো জীবন উলটে যেতে পারে!’—এই সতর্কবার্তায় টেনশন বাড়ে। হেলমেট খুলতে যেতেই থামিয়ে দেন এক খেলোয়াড়কে‘এগুলো তোমাদের বাঁচাতে পারবে না। ওরা মাইন্ড গেম খেলতে জানে।এখানেই ক্রিকেট থেকে ধীরে ধীরে মোড় ঘুরে যায় ‘স্ট্রেঞ্জার থিংসে’র অন্ধকার জগতের দিকে।

ক্রিকেট আর নেটফ্লিক্সের নিখুঁত মেলবন্ধন

স্ক্রিপ্টের আসল মজা শুরু হয় যখন রোহিত (Rohit Sharma Stranger Things) জানান, দলের কিট ডিজাইন করেছেন ‘স্টিভ’। সঙ্গে সঙ্গে প্রশ্ন—‘স্টিভ স্মিথ?’ রোহিতের কটাক্ষ, ‘না রে, স্মিথ নয়হ্যারিংটন!’—ইঙ্গিত স্টিভ হ্যারিংটনের (Steve Harrington) দিকে। এখানেই শেষ নয়। ‘রঞ্জির খেলোয়াড়ের নামের মতো!’—লক্ষ্যভেদী পাঞ্চলাইনে ক্রিকেট-হিউমার জমে ক্ষীর! 

প্রোমোর এক পর্বে বাক্স খুলতেই দেখা যায় ‘স্ট্রেঞ্জার থিংসে’র (Rohit Sharma Stranger Things) চরিত্রদের মতো পোশাক। আলো ঝিলমিল করতে শুরু করে। রোহিতের ভয়ানক সতর্কতা‘অপোজিশন ক্যাপ্টেনকে দেখলে হার্ট নয়, ঘাড়ে ব্যথা শুরু হবে।শেষ প্রশ্নটা আসে স্বাভাবিকভাবেই‘অপোজিশন কে?’ রোহিতের নাটকীয় উত্তর‘যে মানুষকে ঘুড়ির মতো তুলে নেয়!’ তারপরই নামভেকনা (Vecna)। ব্যাস, সব পরিষ্কার!

অভিনয়ের প্রশংসা, ক্রিকেটেও ফর্মে ‘হিটম্যান’

এই প্রোমোর পর সোশ্যাল মিডিয়ায় একটাই আলোচনারোহিতের (Rohit Sharma Stranger Things) স্ক্রিন প্রেজেন্স। অভিনয় নিয়ে প্রশংসা, অবসরের পর বলিউডে যাওয়ার ঠাট্টা (Rohit Sharma Stranger Things)সবই চলছে। তবে মাঠেও যে তিনি থেমে নেই, সেটা ভুললে চলবে না। ৩৮ বছর বয়সে দু’টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তবু ওয়ানডেতে এখনও ফোকাসড। লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ।

ছ’মাসের বিরতির পর ফিরে ছ’টি ম্যাচে ৩৪৮ রানএকটি শতরান, তিনটি অর্ধশতরান। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ে বড় ভূমিকা। আপাতত জয়পুরে মুম্বই দলের সঙ্গে অনুশীলন, সামনে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)। ক্রিকেট হোক বা ক্যামেরারোহিত শর্মা জানেন, স্পটলাইট কীভাবে নিজের করে নিতে হয়। নেটফ্লিক্সের এই প্রোমো তারই আরেকটা প্রমাণ।


```