Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝরালেন পাক্কা ১০ কেজি! ওডিআই প্রত্যাবর্তনের আগে নির্মেদ অবতারে ‘রোহিত ২.০’

কোহলি আপাতত লন্ডনে নিজের ট্রেনিং ব্লকে ব্যস্ত। রোহিত মুম্বইয়ে শান দিচ্ছেন ব্যাট-ফিটনেস—দু’দিকেই। এ যেন নতুন অধ্যায়ের শুরু।

ঝরালেন পাক্কা ১০ কেজি! ওডিআই প্রত্যাবর্তনের আগে নির্মেদ অবতারে ‘রোহিত ২.০’

রোহিত শর্মা ও অভিষেক নায়ার

রূপক মিশ্র

শেষ আপডেট: 25 September 2025 15:10

দ্য ওয়াল ব্যুরো: তিন মাস মাঠের বাইরে থেকে এবার নতুন চেহারায় ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওডিআইতে (ODI) কামব্যাকের আগে বদলে ফেলেছেন শরীর। নির্মেদ অবতারে নয়া ভার্সন। ঠিক যেন ‘রোহিত ২.০’! মুম্বইয়ে পুরনো সঙ্গী অভিষেক নায়ারের (Abhishek Nayar) তত্ত্বাবধানে দরদরিয়ে ঘাম ফেলে কমালেন পাক্কা ১০ কেজি!

নায়ার নিজেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘১০,০০০ গ্রাম ঝরিয়ে… এখনও লড়াই চলছে!’ পাশে কাঁধে হাত দিয়ে রোহিত। সঙ্গে জিমের ভেতরে কড়া ট্রেনিংয়ের মুহূর্তে।

দীর্ঘ বিরতির পর এমন রূপান্তর নিছক কাকতালীয় নয়। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রোহিত মাঠের থেকেও বেশি সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। ওভালে ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে টিমকে সাইডলাইনে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছেন। আইপিএল শেষ হতেই নিজেকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার পথে।

এই সময় ঘুরেফিরে সবচেয়ে বেশি করে আলোচনায় ছিল তাঁর ভবিষ্যৎ। বিসিসিআই (BCCI) জানিয়ে দিয়েছে, আপাতত রোহিত–বিরাটের (Virat Kohli) ওডিআই কেরিয়ার নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। ২০২৬ সালের শুরুতে টি২০ বিশ্বকাপই প্রধান ফোকাস। তবে সাতাশের বিশ্বকাপের আগে ভারতকে খেলতে হবে ২৭টা ওয়ানডে আর একটা এশিয়া কাপ। সেখানে ফিটনেসই আসল পরীক্ষার জায়গা!

রোহিতও তাই সব ভুলে ভরসা রাখলেন পুরনো সঙ্গীর উপর। বহু বছর ধরে একসঙ্গে কাজ করছেন। কেবল টেকনিক নয়, ফিটনেস নিয়েও নায়ারের দিকনির্দেশনায় নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন হিটম্যান।

অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ দিয়েই ফেরার কথা। তার আগে ‘ইন্ডিয়া এ’ সিরিজে খেলানোর সম্ভাবনা ছিল। কিন্তু রোহিত–বিরাট দু’জনের নামই বাদ গেল। তরুণদের সুযোগ দিতে স্কোয়াডের নেতৃত্বে রাখা হল তিলক বর্মা আর রাজত পাটিদারকে।

কোহলি আপাতত লন্ডনে নিজের ট্রেনিং ব্লকে ব্যস্ত। রোহিত মুম্বইয়ে শান দিচ্ছেন ব্যাট-ফিটনেস—দু’দিকেই। এ যেন নতুন অধ্যায়ের শুরু। ৩৮-এ পা দেওয়া অধিনায়ক এবার যেন আরও উন্নত সংস্করণ! নির্মেদ, ঝকঝকে… তৈরি নতুন লড়াইয়ের জন্য। প্রশ্ন একটাই—এই নতুন অবতার কি আবারও ভারতীয় ওয়ানডে দলের ভরসার মুখ হয়ে উঠবে?


```