অন্য সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানকে ৫৪ রানে হারিয়েছে। ১১০ রানের পুঁজি রক্ষা করতে নেমে প্রতিপক্ষকে ৫৬ রানে গুটিয়ে দেয়। ফলে ফাইনালে ভারত বনাম বাংলাদেশ—দুই ফর্মে থাকা দলের লড়াই।

রাধা যাদব
শেষ আপডেট: 20 February 2026 17:55
দ্য ওয়াল ব্যুরো: বল হাতে চার উইকেট। ব্যাটে অপরাজিত ৩১। দুইয়ে মিলিয়ে একাই ম্যাচ ঘুরিয়ে দিলেন রাধা যাদব (Radha Yadav)। তাঁর অলরাউন্ড দাপটে রাইজিং স্টারস এশিয়া কাপের (Rising Stars Asia Cup) সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠল ভারতের মেয়েরা (India A Women)। ব্যাংককের ময়দানে (Terdthai Cricket Ground) পাঁচ উইকেটের জয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া এবার ফাইনালে বাংলাদেশের (Bangladesh) মুখোমুখি হতে চলেছে।
শ্রীলঙ্কাকে আটকে গেল ১১৮-তে
টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ‘এ’ (Sri Lanka A Women) ১৯.৪ ওভারে ১১৮ রানে অলআউট। সঞ্জনা কাভিন্দি ৩১ ও শাশিনি গিমহানি ২২ রান করলেও বড় জুটি গড়তে ব্যর্থ। নিয়মিত উইকেট হারিয়েছে। ভারতের হয়ে বাঁ-হাতি স্পিনে ফারাক গড়ে দেন রাধা যাদব। ৩.৪ ওভারে ৪/১৯। মাঝের ও নিচের সারি ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। দারুণ সঙ্গ দেন প্রেমা রাওয়াত (Prema Rawat)—৪ ওভারে ২/৯। তনুজা কানওয়ার (Tanuja Kanwar) নেন দু’টি উইকেট। ডেথ ওভারেও শ্রীলঙ্কা গতি তুলতে পারেনি।
দ্রুত রান চেজেও উজ্জ্বল রাধা
১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নন্দিনী কাশ্যপ আউট। এরপর দীনেশ বৃন্দা (Dinesh Vrinda) ম্যাচের রং বদলে দেন। মাত্র ২০ বলে ৪২—আটটি চার। অনুষ্কা শর্মা ২৭ করে ইনিংস ধরে রাখেন। মাঝে শাশিনি গিমহানি দু’টি উইকেট নিয়ে চাপ বাড়ালেও, আবার স্পটলাইটে রাধা। তুলে নেন দায়িত্ব। ১৮ বলে অপরাজিত ৩১। সাতটি চার। ১৩.৩ ওভারে ১১৯/৫ করে ম্যাচ শেষ করে দেয় ভারত।
ফাইনালে বাংলাদেশ
অন্য সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানকে ৫৪ রানে হারিয়েছে। ১১০ রানের পুঁজি রক্ষা করতে নেমে প্রতিপক্ষকে ৫৬ রানে গুটিয়ে দেয়। ফলে ফাইনালে ভারত বনাম বাংলাদেশ—দুই ফর্মে থাকা দলের লড়াই।