Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রোটিয়া এ দলের বিরুদ্ধে ইন্ডিয়া এ দলের অধিনায়ক ঋষভ, উপেক্ষিতই থাকলেন সামি

সেই দলের নেতৃত্ব দেবেন ঋষভ, আর তাঁর ডেপুটি হিসাবে সাই সুদর্শনের নাম ঘোষণা করেছে বোর্ড।

প্রোটিয়া এ দলের বিরুদ্ধে ইন্ডিয়া এ দলের অধিনায়ক ঋষভ, উপেক্ষিতই থাকলেন সামি

ঋষভ পন্থ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 21 October 2025 14:30

দ্য ওয়াল ব্যুরোইংল্যান্ড সফরে ম্যাঞ্চেস্টার টেস্টে পায়ে মারাত্মক আঘাত পেয়েছিলেন টিম ইন্ডিয়ার লাল বলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। আঘাত এতটাই গুরুতর ছিল যে তাঁকে অস্ত্রপচারও করতে হয়। তবে ভারতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটার এখন চোট কাটিয়ে বাইশ গজে নামার জন্য প্রস্তুত। 

এর আগে জানা গিয়েছিল, রঞ্জিতে দিল্লির হয়ে নামবেন ঋষভ। এবার জানা গেল, ভারতীয় এ দলের হয়ে তিনি দক্ষিণ আফ্রিকা এ-এর বিরুদ্ধে (India A vs South Africa A) নামার জন্য প্রস্তুত হচ্ছেন। এদিন প্রোটিয়া এ দলের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের সিরিজের জন্য ভারতীয় এ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার এ দলের বিরুদ্ধে বেঙ্গালুরুর সেন্ট্রার অব এক্সিলেন্সিতে ৩০ অক্টোবর থেকে চারদিনের ম্যাচ খেলতে নামবে ইন্ডিয়া এ দল। সেই দলের নেতৃত্ব দেবেন ঋষভ, আর তাঁর ডেপুটি হিসাবে সাই সুদর্শনের নাম ঘোষণা করেছে বোর্ড।

  

প্রোটিয়া এ দলের বিরুদ্ধ টিম ইন্ডিয়া এ দলের স্কোয়াডেও ব্রাত্য থাকলেন বাংলার পেসার মহম্মদ সামি। সম্প্রতি সামি বাংলার হয়ে রঞ্জিতে দুরন্ত পারফরম্যান্স করেছেন। তাঁর চোট নিয়ে অনেক কথা উঠলেও উত্তরাখণ্ডের বিরুদ্ধে বাংলার হয়ে প্রথম ইনিংসে তিনি এক ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে বিসিসিআই নির্বাচক মণ্ডলীকে নিজের অবস্থান সম্পর্কে বড় জবাব দেন। দুই ইনিংস মিলিয়ে উত্তরাখণ্ডের বিরুদ্ধে সামি নেন সাত উইকেট। এরপরও উপেক্ষা করা হল আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০-র বেশি উইকেটের মালিককে।

প্রথম চারদিনের ম্যাচের জন্য ভারতের স্কোয়াড

ঋষভ পন্থ (ক্যাপ্টেনউইকেটরক্ষক)আয়ুষ মাত্রেএন জগদীশান (উইকেটরক্ষক)সাই সুদর্শন (সহ-অধিনায়ক)দেবদত্ত পাডিক্কালরজত পাতিদারহর্ষ দুবেতনুশ কোটিয়ানমানব সুথারঅংশুল কম্বোজযশ ঠাকুরআয়ুশ বাদোনিসারাংশ জৈন।

দ্বিতীয় চারদিনের ম্যাচের জন্য ভারতের স্কোয়াড

ঋষভ পন্থ (অধিনায়কউইকেরক্ষক)কেএল রাহুলধ্রুব জুরেল (উইকেটরক্ষক)সাই সুদর্শন (সহ-অধিনায়ক)দেবদত্ত পাডিক্কালরুতুরাজ গায়কোয়াডহর্ষ দুবেতনুশ কোটিয়ানমানব সুথারখলিল আহমেদগুরনূর ব্রারঅভিমন্যু ঈশ্বরণপ্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজআকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ।


```