Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ছক্কা মারতে গিয়ে উড়ল ঋষভের ব্যাট, এজবাস্টনের গ্যালারিতে হাসির রোল

ঋষভ পন্থ মানেই ছকভাঙা ব্যাটিং। ফুটওয়ার্কের তোয়াক্কা করে হাতখুলে খেলা। রুলবুকের মোদ্দা ব্যাকরণই হচ্ছে আগ্রাসন।

ছক্কা মারতে গিয়ে উড়ল ঋষভের ব্যাট, এজবাস্টনের গ্যালারিতে হাসির রোল

ঋষভ পন্থ

শেষ আপডেট: 5 July 2025 18:51

দ্য ওয়াল ব্যুরো: ঋষভ পন্থ মানেই ছকভাঙা ব্যাটিং। ফুটওয়ার্কের তোয়াক্কা করে হাতখুলে খেলা। রুলবুকের মোদ্দা ব্যাকরণই হচ্ছে আগ্রাসন।

আর এই আগ্রাসী খেলার তালে কখনও নিজে বাইশ গজে শুয়ে পড়েন, কখনও হাত থেকে ছিটকে যায় ব্যাট। আজ এই দৃশ্যের সাক্ষী থাকল এজবাস্টন। টেস্টের চতুর্থ দিনে খেলতে নেমে বিরাট ছক্কা হাঁকাতে গিয়ে হাত থেকে ছিটকে যায় ব্যাট। বাউন্ডারির ওধারে না পড়লেও অনেক দূর উড়ে গিয়ে পড়ে। ইংল্যান্ডের ফিল্ডাররা এসে তুলে দেন। আসনে বসা দর্শকরা হাসিতে লুটিয়ে পড়েন!

ইনিংসের ৩০’তম ওভারে কেএল রাহুল আউট হয়ে ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন ঋষভ। বোলার জশ টাঙ্গ। তাঁর ওভারের তৃতীয় ও চতুর্থ বলে চার ও ছক্কা মেরে বুঝিয়ে দেন আজ তিনি ধামাকা করতেই মাঠে নেমেছেন।

এর খানিক বাদেই মজার কাণ্ড! বোলার সেই টাঙ্গ। ঋষভের রান বেড়ে দাঁড়িয়েছে ৩১। বল খেলেছেন ১৯টি। ওভারের একটি বল জোরে মারতে গিয়ে ব্যাট উড়ে যায় স্কোয়ার লেগের দিকে। বল জেমি স্মিথের হাতে। একজন বল কুড়িয়ে আনেন, অন্য একজন ব্যাট। হাসতে শুরু করেন গ্যালারির সমস্ত দর্শক। জসপ্রীত বুমরাহও তাতে যোগ দেন!

দেখুন ভিডিও:


```