Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হেলায় ওড়ালেন পাকিস্তানের রিজওয়ানকে, প্রথম টেস্টেই বিরল নজির ঋষভের

চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিততে টিম ইন্ডিয়াকে আর ৬ উইকেট শিকার করতে হবে।

হেলায় ওড়ালেন পাকিস্তানের রিজওয়ানকে, প্রথম টেস্টেই বিরল নজির ঋষভের

টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্য়াটার ঋষভ পন্থ

শেষ আপডেট: 21 September 2024 19:21

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শতরান করলেন ঋষভ পন্থ। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে পন্থকে যথেষ্ট ছন্দে দেখতে পাওয়া যায়। মাঠের প্রতিটা কোনায় কার্যত শট হাঁকিয়েছেন তিনি। ঋষভের সামনে বাংলাদেশি বোলারদের একেবারে অসহায় লাগছিল। তবে এই ইনিংসে ঋষভ একটি বড়সড় রেকর্ড কায়েম করলেন।

হেলায় ওড়ালেন পাকিস্তানের রিজওয়ানকে

বাংলাদেশের বিরুদ্ধে ঋষভ পন্থ ১২৮ বলে ১০৯ রান করেছেন। এই ইনিংসে ঋষভ ১৩ বাউন্ডারি এবং চারটে ছক্কা হাঁকিয়েছেন। ঋষভের টেস্ট কেরিয়ারে এটা ষষ্ঠ শতরান। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটকিপার হিসেবে তিনি চতুর্থ শতরান করলেন। আর সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একজন উইকেটকিপার হিসেবে সর্বাধিক শতরানের নজিরও কায়েম করেছেন তিনি। এই তালিকায় পিছনে ফেললেন মহম্মদ রিজওয়ান এবং লিটন দাসকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটকিপার হিসেবে রিজওয়ান এবং লিটন দুজনেই তিনটে করে শতরান করেছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন কোন ব্যাটার সবথেকে বেশি শতরান করেছেন?

ঋষভ পন্থ ৪ সেঞ্চুরি
মহম্মদ রিজওয়ান ৩ সেঞ্চুরি
লিটন দাস ৩ সেঞ্চুরি
কুইন্টন ডি কক ২ সেঞ্চুরি

এর পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির রেকর্ডও স্পর্শ করেছেন ঋষভ পন্থ। টেস্ট ক্রিকেটে দুজনেই ছ'টি করে শতরান করছেন। ভারতীয় উইকেট কিপারদের মধ্যে সর্বাধিক শতরানের তালিকায় যুগ্মভাবে তাঁরা শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছেন। তবে ঋষভ বর্তমানে যে ফর্মে রয়েছেন, তাতে এই সিরিজেই যদি তিনি ধোনির রেকর্ড ভেঙে দেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। 

জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া

চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিততে টিম ইন্ডিয়াকে আর ৬ উইকেট শিকার করতে হবে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছে। আপাতত সাকিব আল হাসান ৫ রানে এবং নাজমুল হোসেন শান্ত ৫১ রানে ব্যাট করছেন। ভারতের হয়ে তিন উইকেট শিকার করেছেন রবিচন্দ্রন অশ্বিন।


```