Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: পাঞ্জাব ব্যাটিংয়ে ধস, নয় বছর পর ফাইনালে আরসিবি

ইতিহাস বলছিল প্লে অফে বিরাট কোহলি ৩০ রান করলেই হেরে যায় আরসিবি (RCB)। লক্ষ্মীবারে ত্রিশ রান বা তার বেশি করতে পারেননি বিরাট। জিতে গেল বেঙ্গালুরু। প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসকে (PBKS) ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে (Final) পা রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

IPL 2025: পাঞ্জাব ব্যাটিংয়ে ধস, নয় বছর পর ফাইনালে আরসিবি

ফাইনালে আরসিবি

শেষ আপডেট: 29 May 2025 22:38

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস বলছিল প্লে অফে বিরাট কোহলি ৩০ রান করলেই হেরে যায় আরসিবি (RCB)। লক্ষ্মীবারে  ত্রিশ রান বা তার বেশি করতে পারেননি বিরাট। জিতে গেল বেঙ্গালুরু। প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসকে (PBKS) ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে (Final) পা রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

অবশ্য এখনও আশা আছে পাঞ্জাবের। পঞ্জাবকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেখানে জিতলে তারা উঠে পড়বে ফাইনালে। 

বৃহস্পতিবার টসে জিতে ফিল্ডিং নেন বিরাট কোহলিরা। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দিশেহারা হয়ে যায় শ্রেয়স আয়ারের দল। এক সময় মনে হচ্ছিল আইপিএলের প্লে অফের ইতিহাসে সর্বনিম্ন রানটা এদিনই হয়তো হতে চলেছে। এর আগে সর্বনিম্ন রান ছিল ৮২। ২০১০ সালে যা করেছিল তৎকালীন ডেকান চার্জার্স। এদিন পাঞ্জাবের ৬০ রানে সাত উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল সেই রেকর্ড ভেঙে যাবে। তবে শেষ পর্যন্ত সেই লজ্জার রেকর্ড হয়নি। 

পাঞ্জাবের হয়ে মার্কাস স্টোইনিস (১৭ বলে ২৬) সর্বোচ্চ  রান করেন। এছাড়া প্রভসিমরন সিং (১৮) এবং আজমাতুল্লাহ (১৮) দু’অঙ্কের মুখ দেখেন। ১৪.১ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায় পঞ্জাব। আরসিবির বোলারদের মধ্যে সুয়াশ শর্মা ও জস হ্যাজেলউড ৩টি করে উইকেটে পেয়েছেন। দুই উইকেট নিয়েছেন যশ দয়াল। 

জবাবে ফিল সল্টের (২৭ বলে অপরাজিত ৫৬) মারমুখী ব্যাটিংয়ে সহজেই পঞ্জাবের রান তাড়া করে ফেলে আরসিবি। বিরাট কোহলি (১২) ব্যর্থ হলেও, মাত্র ১০ ওভারে জয়ের রান তুলে ফেলে তারা।

এখনও আইপিএল জেতা হয়নি বেঙ্গালুরুর। বিরাটের ক্যাবিনেটে অজস্র ট্রফি থাকলেও আইপিএল খেতাব নেই। এবার যেভাবে ছুটছে আর্সিবি, তাতে মনে হচ্ছে, ফাইনাল জিতেই ট্রফিতে চুমু খাবেন কিং কোহলি।


```