Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জাদেজার প্রেস কনফারেন্সে বিতর্কের ঝড়, কী এমন বললেন ভারতীয় ক্রিকেটার?

মেলবোর্ন বিমানবন্দরে সেভেন নিউজের এক সাংবাদিকের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি।

জাদেজার প্রেস কনফারেন্সে বিতর্কের ঝড়, কী এমন বললেন ভারতীয় ক্রিকেটার?

সাংবাদিক বৈঠকে রবীন্দ্র জাদেজা

শেষ আপডেট: 21 December 2024 16:17

দ্য ওয়াল ব্যুরো : চলতি বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম তিনটে টেস্ট ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল। এবার মেলবোর্নে আয়োজিত বক্সিং ডে টেস্টের জন্য অনুশীলন শুরু করেছে টিম ইন্ডিয়া। আপাতত পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে।

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া চতুর্থ টেস্ট ম্যাচে দুই দলই জিততে চাইবে। কারণ এই ম্যাচটা জিততে পারলে, মানসিকভাবে সিরিজ জয়ের দিকে অনেকটাই এগিয়ে থাকা যাবে। ইতিমধ্যে অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমের সঙ্গে একপ্রস্থ কথা কাটাকাটি হয়ে গেল ভারতীয় ক্রিকেটারদের।

মেলবোর্ন বিমানবন্দরে সেভেন নিউজের এক সাংবাদিকের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি। সেইসময় বিরাট তাঁর পরিবারের সঙ্গেই ছিলেন। ইতিমধ্যে বিরাট কোহলি এবং ওই সাংবাদিকের কথাবার্তার কিছু ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এরপর থেকেই অজি সংবাদমাধ্যম ভারতীয় ক্রিকেটারদের আর পিছু ছাড়ছে না।

বিরাট কোহলির পর এবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম রবীন্দ্র জাদেজাকে টার্গেট করতে শুরু করেছে। আসলে, মেলবোর্ন টেস্টের আগে টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। ভারত এবং অস্ট্রেলিয়া দুই দেশের সাংবাদিকরাই ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ইতিমধ্যে জাদেজা যাবতীয় প্রশ্নের জবাব হিন্দিতে দেন। আর সেকারণেই অজি সংবাদমাধ্যম রীতিমতো খাপ্পা হয়ে যায়। অস্ট্রেলিয়ার একজন সাংবাদিক ইংরেজি ভাষায় জাদেজাকে প্রশ্ন করার চেষ্টা করলেও, মিডিয়া ম্যানেজার তাঁকে বারণ করে দেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে। 

প্রতিটা প্রশ্নের উত্তর দিলেন জাদেজা

রবীন্দ্র জাদেজা যখন সাংবাদিক বৈঠকে এসেছিলেন, সেইসময় অস্ট্রেলিয়ার একজন জার্নালিস্ট ইংরেজি ভাষায় প্রশ্ন করার চেষ্টা করেন। কিন্তু, টিম ইন্ডিয়ার মিডিয়া ম্যানেজার তাঁকে জানিয়ে দেন, 'ক্ষমা করবেন, আমাদের কাছে অত সময় নেই। আপনি দেখতেই পাচ্ছেন যে টিম বাস আমাদের জন্য অপেক্ষা করছে।'

এরপর অস্ট্রেলিয়ার ওই সাংবাদিক প্রশ্ন করেন, 'তাহলে ইংরেজি ভাষায় কোনও প্রশ্নেরই জবাব আপনারা দেবেন না?' সেইসময় ভারতীয় ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার বলেন, 'এই বৈঠকটা শুধুমাত্র ভারতীয় সংবাদমাধ্যমের জন্যই আয়োজন করা হয়েছে।' এমন উত্তর শোনার পর অস্ট্রেলিয়ার ওই সাংবাদিক কার্যত তেলে-বেগুনে জ্বলে ওঠেন। রাগের মাথায় বলে ফেলেন, এমন আচরণ সত্যিই খুব হতাশাজনক।


```