Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দাউদ ইব্রাহিমের নাম নিয়ে হুমকি! চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের উপর চাপ পাকিস্তানের

তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, আইসিসি এই ব্যাপারে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

দাউদ ইব্রাহিমের নাম নিয়ে হুমকি! চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের উপর চাপ পাকিস্তানের

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্কিত মন্তব্য রশিদ লতিফের

শেষ আপডেট: 3 December 2024 16:29

দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে বসতে চলেছে। তবে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, টুর্নামেন্ট খেলার জন্য পাকিস্তানে তারা পা রাখবে না। এই ঘটনায় বিতর্ক ক্রমশই বাড়তে শুরু করেছে। এবার এই ঘটনায় এক নয়া মোড় দেখতে পাওয়া গেল। কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের নাম নিয়ে হুমকি দিতে শুরু করেছে পাকিস্তান। আসুন, গোটা বিষয়টা জেনে নেওয়া যাক।

চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্কে কার্যত ঘৃতাহুতি করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ। সম্প্রতি একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। সেখানে তিনি কোনও এক ভাইয়ের নাম উল্লেখ করেছেন। জানিয়েছেন, আমি ভাইয়ের বাড়ির একেবারে সামনেই থাকি। রশিদ লতিফের ব্যবহৃত এই 'ভাই' শব্দটার সঙ্গে দাউদ ইব্রাহিমের নাম যোগ করছেন নেট নাগরিকদের একাংশ। যদিও তিনি ভিডিওয় একবারও দাউদ ইব্রাহিমের নাম উল্লেখ করেননি।

ভাইরাল হওয়া এই ভিডিওয় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বললেন, 'কার সঙ্গে পাঙ্গা নিচ্ছ? আমি একেবারে ভাইয়ের বাড়ির সামনে থাকি। যেখানে আমি বসে আসি, এই পাশেই রয়েছে ভাইয়ের ঘর। ফলে ওপর থেকে যে খেলা চলছে, সেটা বন্ধ করা হোক।' দেখে নিন সেই ভিডিও...

আপাতত কোথায় দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্ক?

তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, আইসিসি এই ব্যাপারে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। টুর্নামেন্ট আদৌ হাইব্রিড মডেলে আয়োজন করা হবে কি না, তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। শোনা যাচ্ছিল, পাকিস্তান হাইব্রিড মডেলে আয়োজন করতে না পারলে, তা অন্য কোনও দেশ আয়োজন করবে।

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি হয়ে গিয়েছে। পাশাপাশি আরও দাবি করা হয়েছে যে আইসিসি-র সামনে পিসিবি বেশ কয়েকটা শর্তও রেখেছে। জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ভবিষ্যতে আইসিসি-র কোনও টুর্নামেন্টে ভারতে খেলতে যাবে না পাকিস্তান।


```