Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পৃথ্বীর রাজ্যাভিষেক! মহারাষ্ট্রের হয়ে প্রথম ম্যাচেই দুরন্ত সেঞ্চুরি, গড়ে তুললেন প্রতিরোধ

ঘরোয়া পরিসংখ্যান পৃথ্বীর আভিজাত্যের হলমার্ক হলেও আন্তর্জাতিক দরজায় কড়া নাড়ার জন্য এতদিন ‘প্রমাণের মঞ্চে’র খোঁজে ছিলেন। মহারাষ্ট্রের জার্সিতে প্রথম ইনিংসেই সেঞ্চুরি করে পৃথ্বীর স্পষ্ট বার্তা: তিনি ফুরিয়ে যাননি!

পৃথ্বীর রাজ্যাভিষেক! মহারাষ্ট্রের হয়ে প্রথম ম্যাচেই দুরন্ত সেঞ্চুরি, গড়ে তুললেন প্রতিরোধ

পৃথ্বী শ

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 August 2025 16:33

দ্য ওয়াল ব্যুরো: দল বদলে ফেলতেই কি পৃথ্বী শ’র (Prithvi Shaw) ভাগ্যের চাকা ঘুরতে শুরু করল?

দিন দুই আগে জানিয়েছিলেন, জাতীয় দলের একদা সতীর্থদের কেউই প্রায় যোগাযোগ রাখেন না। যদিও তাকে খুব একটা আমল দিতে নারাজ। তিনি আপাতত নিজের লক্ষ্যে অবিচল।

সেটা যে মুখের কথা ছিল না, ব্যাট হাতে তার প্রমাণ রাখলেন পৃথ্বী শ। মুম্বই ছেড়ে চলতি মরশুমের গোড়ায় যোগ দিয়েছেন থেকে মহারাষ্ট্রে। নতুন টিম। নয়া চ্যালেঞ্জ। সবকিছু গোড়া থেকে শুরুর কঠোর পরীক্ষা। কিন্তু চাপের মধ্যে স্নায়ুর চাপ ধরে রেখে পৃথ্বী প্রমাণ করে দিলেন: তিনি ফুরিয়ে যাননি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় ঘুরে দাঁড়ালেন। সংশয়ীদের ভুল প্রমাণ করলেন। পয়লা নম্বর ম্যাচেই হাঁকালেন দুর্দান্ত শতরান। বুচি বাবু ট্রফির (Buchi Babu Trophy) প্রথম রাউন্ডে ছত্তীসগড়ের বিরুদ্ধে পৃথ্বী শ’র ব্যাট থেকে এল ১২২ বলে মারকাটারি সেঞ্চুরি।

গত বছর ছিটকে যাওয়া, ফিটনেস আর শৃঙ্খলার প্রশ্নে মুম্বই থেকে বাদ পড়া, আইপিএলে অবিক্রিত থাকা—সব চাপ একঝটকায় উড়িয়ে দিলেন বছর পঁচিশের ওপেনার। মঙ্গলবার চেন্নাইয়ের ম্যাচে তাঁর ব্যাটিংয়ে ভর দিয়েই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল মারাঠা বাহিনী।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ছত্তীসগড় তোলে ২৫২ রান (৮৯.৩ ওভার)। জবাবে মহারাষ্ট্রর ব্যাটিং লাইন আপ শুরু থেকেই টাল খেতে শুরু করে। রুতুরাজ গায়কোয়াড় চার নম্বরে নেমে মাত্র ১ রানে ফিরতেই স্কোরবোর্ড এক ধাক্কায় ১৪৩/৫। তখনই পালটা প্রতিরোধ গড়ে তোলেন শ। ১৪টি চার আর ১টি ছক্কায় সাজানো সেঞ্চুরি। দলের রান দেড়শো পেরোনোর ভিত গড়ে দেন একা হাতে। যদিও এর আগেই, ম্যাচের প্রথম দিন, তিনটি ক্যাচ ধরে নিজের উপস্থিতি বুঝিয়ে দিয়েছিলেন পৃথ্বী।

প্রসঙ্গত, এটাই মহারাষ্ট্রের হয়ে তাঁর প্রথম প্রতিযোগিতা। জুনে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁকে এনওসি দেয়। জুলাইয়ে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। দল বদলের পর পৃথ্বী স্পষ্ট বলেছিলেন, ‘কেরিয়ারের এই পর্যায়ে মনে করছি মহারাষ্ট্রে খেলা আমার ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছ থেকে পাওয়া সুযোগ আর সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’

২০১৮ সালে ভারতকে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতানো পৃথ্বী কিশোর বয়সেই ‘বিস্ময়-প্রতিভা’র তকমা পান। সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন এখনকার টেস্ট অধিনায়ক শুভমান গিল। কিন্তু আন্তর্জাতিক ময়দানে সেই ঝলক স্থায়ী হয়নি। পাঁচ টেস্ট, ছ’টি একদিনের ম্যাচ আর একটি টি–২০ খেলার পর ২০২১-এর জুলাইয়ে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেন। তারপর থেকে দলের বাইরে। এরপর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান এলেও গত মরশুমে খাদের কিনারায় পৌঁছন। এখন মহারাষ্ট্রের হয়ে নতুন শুরুয়াত।

রেকর্ড বলছে, প্রথম শ্রেণির ক্রিকেটে শ’র রান ৪৫৫৬, গড় ৪৬.০২। ৫৮ ম্যাচে ১৩টি শতরান, ১৮টি অর্ধশতরান। সর্বোচ্চ স্কোর ৩৭৯। লিস্ট–এ ক্রিকেটে সংগ্রহ ৩৩৯৯ রান, গড় ৫৫.৭২, স্ট্রাইক রেট ১২৫.৭৪। আর টি–২০-তে ২৯০২ রান করেছেন ১৫১.৫৪ স্ট্রাইক রেটে, গড় ২৫.০১।

ঘরোয়া পরিসংখ্যান পৃথ্বীর আভিজাত্যের হলমার্ক হলেও আন্তর্জাতিক দরজায় কড়া নাড়ার জন্য এতদিন ‘প্রমাণের মঞ্চে’র খোঁজে ছিলেন। মহারাষ্ট্রের জার্সিতে প্রথম ইনিংসেই সেঞ্চুরি করে পৃথ্বীর স্পষ্ট বার্তা: তিনি ফুরিয়ে যাননি!


```