২৭ বছর বয়সি নিশাঙ্কা ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে শতক (১০৭) হাঁকিয়েছেন। তিনি ৫২ বলে তাঁর টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ার এবং চলতি এশিয়া কাপের প্রথম সেঞ্চুরি করেছেন।
.png.webp)
পাথুম নিশাঙ্কা
শেষ আপডেট: 27 September 2025 13:26
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর পর্বে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা (India vs Sri Lanka)। নামে নিয়মরক্ষার ম্যাচ হলেও এরকম টানটান উত্তেজনার ম্যাচ চলতি এশিয়া কাপে দেখা যায়নি। এই ম্যাচের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল শ্রীলঙ্কা, আর ভারত উঠে গিয়েছিল ফাইনালে। কিন্তু গতকালের ম্যাচে শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কার (Pathum Nissanka) দাপটে ভারত প্রায় হেরেই গিয়েছিল। তবে শেষপর্যন্ত অবশ্য সুপার ওভারে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।
শুক্রবার এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন শ্রীলঙ্কার তরুণ ওপেনার পাথুম নিশাঙ্কা। টি-টোয়েন্টি এশিয়া কাপে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার হিসাবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। এর ফলে তিনি যোগ দিয়েছেন বিরাট কোহলির এলিট ক্লাবে (Virat Kohli’s Elite Club)।
এশিয়া কাপের টি-টোয়েন্টি ফর্ম্যাটে সেঞ্চুরি করা অত্যন্ত কঠিন, বিশেষত দুবাইয়ের স্লো পিচে। যেখানে বল মন্থর হয়ে আসে এবং আউটফিল্ডও খুব স্লো। ২৭ বছর বয়সি নিশাঙ্কা ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে শতক (১০৭) হাঁকিয়েছেন। তিনি ৫২ বলে তাঁর টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ার এবং চলতি এশিয়া কাপের প্রথম সেঞ্চুরি করেছেন। ১৮৪.৪৮ স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি সাতটি চার এবং ছয়টি ছক্কা মারেন। এর মাধ্যমে তিনি টি-টোয়েন্টি এশিয়া কাপে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার হয়ে ওঠেন।
এর আগে, ২০১৬ সালে হংকংয়ের বাবর হায়াত ফতুল্লায় ওমানের বিরুদ্ধে ১২২ রান করেছিলেন। পাশাপাশি ২০২২ সালে বিরাট কোহলি দুবাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১২২ রান করে ইতিহাস তৈরি করেছিলেন।
টি-টোয়েন্টি এশিয়া কাপে সেঞ্চুরি করা ব্যাটাররা
ব্যাটার | স্কোর | প্রতিপক্ষ | বছর |
|---|---|---|---|
বাবর হায়াত (হংকং) | ১২২ | ওমান | ২০১৬ |
বিরাট কোহলি (ভারত) | ১২২* | আফগানিস্তান | ২০২২ |
পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা) | ১০৭ | ভারত | ২০২৫ |
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সেঞ্চুরি করা শ্রীলঙ্কান ব্যাটার
ব্যাটার | স্কোর | প্রতিপক্ষ | বছর |
|---|---|---|---|
মাহেলা জয়বর্ধনে | ১০০ | জিম্বাবুয়ে | ২০১০ |
তিলকরত্নে দিলশান | ১০৪* | অস্ট্রেলিয়া | ২০১১ |
কুশল পেরেরা | ১০১ | নিউজিল্যান্ড | ২০২৫ |
পাথুম নিশাঙ্কা | ১০৭ | ভারত | ২০২৫ |