Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘স্লগার’ বলেই থামলেন না, পরপর তিন শূন্য করা অভিষেককে আরও কড়া সতর্কবার্তা শোনালেন আমির

পরিসংখ্যানে স্পষ্ট, অভিষেকের সামনে এখন বড় চ্যালেঞ্জ—আগ্রাসন ধরে রেখে টেকনিক ঠিক করা। না হলে সমালোচকদের জবাব দেওয়া, এমনকি দলে নিজের জায়গা ধরে রাখাও কঠিন হতে চলেছে।

‘স্লগার’ বলেই থামলেন না, পরপর তিন শূন্য করা অভিষেককে আরও কড়া সতর্কবার্তা শোনালেন আমির

অভিষেক ও আমির

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 February 2026 11:33

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে ‘স্লগার’ তকমা। এবার সরাসরি সতর্কবার্তা। প্রাক্তন পাকিস্তানি পেসার মহম্মদ আমির (Mohammad Amir) আবারও নিশানা করলেন ভারতের ওপেনার অভিষেক শর্মাকে (Abhishek Sharma)। চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) টানা ব্যর্থতার মধ্যে আমিরের এই পরপর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক দানা বেঁধেছে।

টিম ইন্ডিয়ার ওপেনার এখনও পর্যন্ত টুর্নামেন্টে রানের খাতা খুলতেই পারেননি। টানা তিনটি শূন্য। এ বছর সাত ইনিংসে পাঁচটি ডাক। সব মিলিয়ে আট ম্যাচে ১৮২ রান, গড় ২৬। স্ট্রাইক রেট ঝকঝকে—২২৪.৬৯। কিন্তু বড় মঞ্চে ধারাবাহিকতার অভাব টি-২০ র‍্যাঙ্কিংকে এক নম্বরে থাকা ব্যাটারকে নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।

‘টেকনিক্যালি পোক্ত নন’

জিও নিউজে দেওয়া সাক্ষাৎকারে আমির জানান, অভিষেকের সমস্যা টেকনিক্যাল। বলেন, ‘ও প্রতিটা বল মারতে চায়। সব বল স্লটে চাই। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে, চাপের ম্যাচে, প্রতিটা বল এভাবে হাঁকানো যায় না।’ পাকিস্তানের প্রাক্তন পেসার এই প্রসঙ্গে অভিষেকের তুলনা টেনেছেন পাকিস্তানের সাইম আয়ুবের (Saim Ayub) সঙ্গে। আমিরের যুক্তি, শুরুতে সাইমের দুর্বলতা ধরা পড়েনি। কিন্তু অফ-স্টাম্প লাইনে বল করলেই এখন সমস্যায় পড়েন পাক ব্যাটার।

সব মিলিয়ে আমিরের মন্তব্য, ‘শক্তিশালী বোলাররা সবসময় তোমার দুর্বলতা খুঁজবে। কমফোর্ট জোন থেকে বের করে আনবে!’ অভিষেকের ক্ষেত্রেও একই ছবি দেখছেন তিনি। অফ-সাইডে সমস্যা, নির্দিষ্ট লাইন-লেংথে আউট হওয়ার প্রবণতা। আমিরের দাবি, ‘সলমন আঘা (Salman Agha) আর আরিয়ান দত্ত (Aryan Dutt) ওকে প্রায় একইভাবে আউট করেছে। আন্তর্জাতিক ক্রিকেট একদিন না একদিন তোমার পর্দাফাঁস করবেই।’

অস্বস্তিকর পরিসংখ্যান

নেদারল্যান্ডস ম্যাচে শূন্য রানে আউট হয়ে অভিষেক একটি অস্বস্তিকর রেকর্ডও গড়েছেন। টি-২০ বিশ্বকাপ ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ‘শূন্য’ করার তালিকায় শীর্ষে উঠে গিয়েছেন তিনি। ২০২৬ সালে সর্বোচ্চ ‘ডাকে’র লিস্টে অভিষেক আপাতত যুগ্ম-দ্বিতীয়।

গ্রুপের লড়াই শেষ। সুপার এইটের দ্বৈরথ শুরু। যেখানে টিম ইন্ডিয়ার (India) প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (South Africa)। খেলা রবিবার, ২২ ফেব্রুয়ারি। নিঃসন্দেহে বড় ম্যাচ। কিন্তু তার আগে দলের ওপেনারের ফর্ম স্বাভাবিকভাবেই সূর্যকুমার-গম্ভীরের দুশ্চিন্তা বাড়িয়েছে। এই আবহে আমিরের মন্তব্যে বিতর্ক থাকতেই পারে। কিন্তু পরিসংখ্যানে স্পষ্ট, অভিষেকের সামনে এখন বড় চ্যালেঞ্জ—আগ্রাসন ধরে রেখে টেকনিক ঠিক করা। না হলে সমালোচকদের জবাব দেওয়া, এমনকি দলে নিজের জায়গা ধরে রাখাও কঠিন হতে চলেছে।


```