Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

নোমানের ১০ উইকেট, প্রোটিয়াদের হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু পাকিস্তানের

সাম্প্রতিক ব্যর্থতা ভুলে প্রোটিয়াদের হারিয়ে পাকিস্তান তাদের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ শুরু করল দারুণভাবে। জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস মাত্র ৬০.৫ ওভারেই শেষে হয়ে যায় ১৮৩ রানে। 

নোমানের ১০ উইকেট, প্রোটিয়াদের হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু পাকিস্তানের

পাকিস্তানের জয়ের নায়ক নোমান আলি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 15 October 2025 16:39

দ্য ওয়াল ব্যুরোএশিয়া কাপে ভারতের কাছে ফাইনাল-সহ উপুর্যুপুরি তিন বার হারের পর নিজের দেশেও প্রবলভাবে সমালোচিত হচ্ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। এশিয়া কাপ শেষেই তারা ঘরের মাঠে খেলতে নেমেছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ী দক্ষিণ আফ্রিকার (Pakistan vs South Africa) বিরুদ্ধে। আর লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্ট (First Test) ৯৩ রানে জিতে নিয়ে দেশবাসীর ক্ষতে কিছুটা হলেও মলম দিল পাকিস্তান। 

সাম্প্রতিক ব্যর্থতা ভুলে প্রোটিয়াদের হারিয়ে পাকিস্তান তাদের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ শুরু করল দারুণভাবে। জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস মাত্র ৬০.৫ ওভারেই শেষে হয়ে যায় ১৮৩ রানে। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে চার উইকেট তুলে নিয়ে পাকিস্তানের জয়ের প্রধান কারিগর লেফট আর্ম অর্থোডক্স স্পিনার নোমান আলি। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি।

২ উইকেটে ৫১ রান নিয়ে এদিন শুরু করেছিল এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমা না থাকায় তিনিই দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে রয়েছেন। দিনের তৃতীয় বলেই প্রোটিয়া শিবিরে আঘাত হানেন আফ্রিদি। তাঁর বলে ফিরে যান প্রথম ইনিংসে শতক হাঁকানো টনি ডি জর্জি। এরপরই নোমানের বলে স্লিপে ক্যাচ তুলে ফিরে যান ত্রিস্তান স্টাবস।

৫৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলার চেষ্টা করেন ডেওয়াল্ড ব্রেভিস। নোমানের বলে আউট হওয়ার আগে কঠিন উইকেটে ৫১ বলে ৫০ রান করে দলকে ভরসা দেওয়ার পাশাপাশি রায়ান রিকেলটনের সঙ্গে গড়েন ৭৩ রানের জুটি। ব্রেভিসের উইকেটে দিয়েই ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন নোমান আলি। টেস্ট কেরিয়ারে এই নিয়ে তিনি তৃতীয়বার ১০ উইকেট নিলেন। এই টেস্টে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার সেনুরান মুতুসামিও নিয়েছেন ১০ উইকেট। তবে তাঁর এই পারফরম্যান্স কাজে আসেনি।

প্রথম ইনিংস পাকিস্তান তুলেছিল ৩৭৮ রান। ইমাম-উল-হক ৯৩সালমান আলি আঘা ৯৩, অধিনায়ক শান মাসুদ ৭৬ এবং মহম্মদ রিজওয়ান (৭৫) রান করেন। এরপর প্রোটিয়ারা প্রথম ইনিংসে করে ২৬৯ রান। টনি জর্জি শতক হাঁকানোর (১০৪) পাশাপাশি রায়ান রিকেলটন করেন ৭১ রান।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৬৭ রানে অলআউট হলে ২৭৭ রানে লক্ষ্য পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে মাত্র ১৮৩ রানে অলআউট হলে ৯৩ রানের জিতে মাঠ ছাড়ে পাকিস্তান।


```