Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

মায়ের হাতে আউট হতে লজ্জা নেই! ড্রয়িং রুম ক্রিকেটে রোহিণী আইয়ারের বলে ক্লিন বোল্ড শ্রেয়স

দ্বিতীয় বল বিষাক্ত ইনসুইং। ব্যাট আর পায়ের মধ্যে দিয়ে গলে বেরিয়ে যায়। উইকেট রাখা থাকলে মিডল স্ট্যাম্প ছিটকে যেত নিশ্চিত!

মায়ের হাতে আউট হতে লজ্জা নেই! ড্রয়িং রুম ক্রিকেটে রোহিণী আইয়ারের বলে ক্লিন বোল্ড শ্রেয়স

মায়ের সঙ্গে শ্রেয়স

শেষ আপডেট: 1 July 2025 11:38

দ্য ওয়াল ব্যুরো: ‘মায়ের সামনে স্নান করতে লজ্জা নেই’। লিখেছিলেন জয় গোস্বামী। শ্রেয়স আইয়ারের সাম্প্রতিকতম ভিডিও দেখতে হয়তো লিখে ফেলতেন, ‘মায়ের হাতে আউট হতে লজ্জা নেই’!

জাতীয় দলের হয়ে টেস্ট সিরিজে নামার সুযোগ পাননি। অনেকের অনুমান ছিল, ইংল্যান্ড সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলির জায়গায় হয়তো অনভিজ্ঞ দল ও নড়বড়ে ব্যাটিং লাইন আপের হাল ধরতে ডাক পাবেন শ্রেয়স আইয়ার। চ্যাম্পিয়নস ট্রফিতে টিমের সর্বোচ্চ রান সংগ্রাহক। আইপিএলে দুরন্ত ফর্মে। পাঞ্জাবকে এগারো বছর বাদে আইপিএল ফাইনালে নিয়ে যান। চূড়ান্ত লড়াইয়ে হেরে গেলেও শ্রেয়সের নেতৃত্ব নিয়ে অনেকে প্রশংসা করেন। সেই সূত্রে আওয়াজ ওঠে—ইংল্যান্ড সিরিজে শুধু দলে ঠাঁই পাওয়াটাই যথেষ্ট নয়, শ্রেয়সকে অধিনায়ক করা উচিত।

যদিও এই প্রস্তাবে কান দেয়নি বিসিসিআই। নির্বাচকরা শুভমান গিলকে টেস্ট টিমের দলনেতা বেছেছেন। ডেপুটি করা হয়েছে ঋষভ পন্থকে। টিম ইন্ডিয়া যখন একদিকে হেডিংলে টেস্ট হেরে সমালোচনায় বিদ্ধ, অনেক প্রশ্নের জবাব হাতড়ে চলেছে, তখন শ্রেয়স নিজের বাড়িতে পরিবারের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন।

আর তেমনই এক মুহূর্ত ধরা পড়ল পাঞ্জাব কিংসের শেয়ার করা ভিডিওয়। যেখানে বাড়ির ড্রয়িং রুমে বল হাতে মা রোহিণী আইয়ার, ব্যাট করছেন শ্রেয়স। প্রথম বল হাফভলি আর ফুলটসের মাঝামাঝি। খুব হাল্কা চালে খেলে দেন। কিন্তু দ্বিতীয় বল বিষাক্ত ইনসুইং। ব্যাট আর পায়ের মধ্যে দিয়ে গলে বেরিয়ে যায়। উইকেট রাখা থাকলে মিডল স্ট্যাম্প ছিটকে যেত নিশ্চিত!

পাঞ্জাব অনুরাগীরা তাঁদের দলের অধিনায়ককে ‘সরপঞ্চ’ বলে ডাকেন। পাঞ্জাব কিংসও এই ভিডিওতে এই আদরের নামকে সামনে টেনে লিখে দেয়, ‘এই একটিবার সরপঞ্চ বোল্ড আউট হয়ে কিছু মনে করবেন না!’

এর তলায় উড়ে আসতে থাকে ঝাঁকে ঝাঁকে মজাদার কমেন্ট। একজন লেখেন, ‘বাউন্সার আর তারপর ইয়র্কার! উইকেট তো মিলবেই।’ আরেকজনের মন্তব্য, ‘উনি (শ্রেয়সের মা) কি ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত?’ লেখা হয়, ‘দ্বিতীয় বল একদম ঠিকঠাক জায়গায়। আপনাকে প্রশংসা করতেই হবে!’


```